বাংলাদেশ সংসদের প্রাক্তন স্পিকার শিরিন গ্রেফতার

সকাল সকাল ডেস্ক

ঢাকা: বাংলাদেশের জাতীয় সংসদের প্রাক্তন স্পিকার ও আওয়ামি লিগের নেত্রী শিরিন শরমিন চৌধুরীকে সোমবার রাতে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটান পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ। ডিটেকটিভ ব্রাঞ্চের অ্যাডিশনাল কমিশনার শফিকুল ইসলাম গ্রেফতারের খবর স্বীকার করলেও, কী কারণে প্রাক্তন স্পিকারকে গ্রেফতার করা হলো, তা বিশদে জানাননি।

সোমবার রাতে রাজধানী ঢাকার ধানমন্ডির ৮/এ রোডের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি শুধু বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার একটি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরিন শারমিন। এরপর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন।

Read More News

Read More