তথ্যপ্রযুক্তি শিল্পের প্রতিনিধিদের সঙ্গে ষষ্ঠ প্রাক-বাজেট বৈঠকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

সকাল সকাল ডেস্ক

নয়াদিল্লি : আগামী ২০২৭-২৮ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট প্রস্তুতির অংশ হিসেবে বৃহস্পতিবার নয়াদিল্লিতে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের বিশেষজ্ঞ ও শিল্পমহলের প্রতিনিধিদের সঙ্গে ষষ্ঠ প্রাক-বাজেট পরামর্শ বৈঠক করলেন কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন। বৈঠকে তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নয়ন, ডিজিটাল পরিকাঠামোর সম্প্রসারণ এবং প্রযুক্তিগত উদ্ভাবন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি ২০২৭ সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার কথা। তার আগে দেশের বিভিন্ন শিল্প ও অর্থনৈতিক ক্ষেত্রের সমস্যা, চাহিদা এবং নীতিগত সুপারিশ সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে ধারাবাহিকভাবে প্রাক-বাজেট বৈঠক করছেন অর্থমন্ত্রী। বৃহস্পতিবারের বৈঠকে তথ্যপ্রযুক্তি শিল্পের প্রতিনিধিদের পাশাপাশি অর্থনৈতিক বিষয়ক দফতরের সচিব, ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিক, ভারতের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা এবং অর্থ মন্ত্রকের পদস্থ কর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত সোমবার বিশিষ্ট অর্থনীতিবিদদের সঙ্গে আলোচনার মাধ্যমে আগামী অর্থবর্ষের বাজেট প্রস্তুতির প্রাক-বাজেট পরামর্শ প্রক্রিয়া শুরু করেন নির্মলা সীতারামন। পরবর্তী সময়ে উৎপাদন শিল্প, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ, নবীন উদ্যোগ এবং পুঁজিবাজার ও আর্থিক ক্ষেত্রের প্রতিনিধিদের সঙ্গে পর্যায়ক্রমে পাঁচ দফা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ষষ্ঠ বৈঠকে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের অগ্রগতি, ডিজিটাল পরিকাঠামোকে আরও শক্তিশালী করা এবং প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের গতি বাড়ানোর বিষয়ে শিল্পমহলের বিভিন্ন প্রস্তাব ও পরামর্শ পর্যালোচনা করা হয়। আসন্ন কেন্দ্রীয় বাজেট প্রণয়নের আগে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলির মতামত সংগ্রহই এই ধারাবাহিক আলোচনার মূল উদ্দেশ্য।

Read More News

নিষিদ্ধ মাওবাদী সংগঠন সিপিআই (মাওবাদী)-র জোনাল কমান্ডার তথা ১০ লক্ষ টাকার পুরস্কার ঘোষিত মাওবাদী...

Read More

1 week ago

নিষিদ্ধ মাওবাদী সংগঠন সিপিআই (মাওবাদী)-র জোনাল কমান্ডার তথা ১০ লক্ষ...