ইংলিশ প্রিমিয়ার লিগ: আর্সেনালকে হারালো সিটি

সকাল সকাল ডেস্ক

লন্ডন : ইতিহাদ স্টেডিয়ামে রবিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতেছে সিটি আর্সেনালের বিরুদ্ধে। সেই সঙ্গে আর্সেনালকে হারিয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের সম্ভাবনা জোরালো করল পেপ গুয়ার্দিওলার দল।

হায়ান শেহকির দারুণ গোলে পিছিয়ে পড়ার পর, দোন্নারুম্মার ওই ভুলের সুযোগে সমতা টানেন কাই হাভার্টজ। তবে, দ্বিতীয়ার্ধে আর্লিং হলান্ডের গোলটি আর শোধ করতে পারেনি সফরকারীরা।

ম্যাচে প্রায় ৬০ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৫ শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখতে পারে সিটি। আর আর্সেনালের ৯ শটের তিনটি লক্ষ্যে ছিল।

আসরে আর্সেনালের এটি পঞ্চম পরাজয় হলেও লিগ টেবিলে এখনও শীর্ষেই আছে তারা। ৩৩ ম্যাচে ২১ জয় ও সাত ড্রয়ে মিকেল আর্তেতার দলের পয়েন্ট ৭০।

এক ম্যাচ কম খেলে ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটি।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

Read More