ইন্দোনেশিয়ায় ভূমিকম্প, কম্পনের তীব্রতা ৭.৪

সকাল সকাল ডেস্ক

জাকার্তা: একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার মাটি। বৃহস্পতিবার সকালে হওয়া এই কম্পনের তীব্রতা রিখটার স্কেলে ছিল ৭.৪। সঙ্গে সঙ্গে দক্ষিণ এশিয়ার সৈকত এলাকাগুলি জুড়ে সুনামির সতর্কবার্তা ছড়িয়ে যায়। এ দিন কম্পন অনুভূত হয় স্থানীয় সময় সকাল ৬টা ৪৮ মিনিট নাগাদ। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল মোলুকা সাগর। টারনেট থেকে ১২০ কিলোমিটার দূরে। প্রায় ১০ সেকেন্ড ধরে কম্পন চলেছিল। আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। সবচেয়ে তীব্র কম্পন অনুভূত হয়েছে নর্থ সুলাওয়েসি এবং নর্থ মালুকুতে। নর্থ সুলাওয়েসি থেকে এক ৭০ বছর বয়সি বৃদ্ধার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বহু জায়গায় ঘরবাড়ি ভেঙে পড়েছে।

Read More News

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

Read More