হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানে নতুন করে অভিযান : ডোনাল্ড ট্রাম্প

সকাল সকাল ডেস্ক

ওয়াশিংটন: ইরানকে এবার কড়া হুঁশিয়ারি দিলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানে নতুন করে অভিযান শুরু করবে আমেরিকা। তার নিশানায় থাকবে দেশটির ছোট-বড় সমস্ত বিদ্যুৎকেন্দ্র। এর জন্য সময়ও বেঁধে দিয়েছেন ট্রাম্প।

রবিবার সমাজ মাধ্যমে একটি পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘‘আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরান যদি হরমুজ প্রণালী পুরোপুরি, কোনও হুমকি ছাড়া খুলে না দেয়, আমেরিকা তাদের ফের আঘাত করবে এবং বহু বিদ্যুৎকেন্দ্র নিশ্চিহ্ন করে দেবে। আঘাত শুরু হবে ইরানের বৃহত্তম বিদ্যুৎকেন্দ্রটিকে দিয়ে।’’ এই পোস্টের মুহূর্ত থেকে ৪৮ ঘণ্টার কাউন্টডাউন শুরু হবে বলে জানিয়ে দিয়েছেন ট্রাম্প।

Read More News

প্রধানমন্ত্রীর ভিডিও সরানোয় ক্ষমা চাইল মেটা, অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকে দুঃখপ্রকাশ

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও সাময়িকভাবে ফেসবুক থেকে সরিয়ে...

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

Read More