প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ ধামির, উপহার দিলেন উত্তরাখণ্ডের ঐতিহ্যবাহী সামগ্রী

সকাল সকাল ডেস্ক

নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে সৌজন্য সাক্ষাৎ করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। এই সাক্ষাতে রাজ্যের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও স্থানীয় উৎপাদনের পরিচয়বাহী একাধিক সামগ্রী প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন তিনি।

উপহার হিসেবে মুখ্যমন্ত্রী ধামি প্রধানমন্ত্রীকে মালারি অঞ্চলের হাতে বোনা ঐতিহ্যবাহী ‘পট্টি’ কাপড়, উলের তৈরি ‘দোরখা’ পোশাক, উত্তরাখণ্ডের খাঁটি মধু, বদ্রী ঘি, হরশিলের বিখ্যাত রাজমা এবং লাল চাল প্রদান করেন। প্রতিটি সামগ্রীর মধ্য দিয়ে পাহাড়ি রাজ্যটির নিজস্ব সংস্কৃতি ও স্থানীয় মানুষের জীবনযাত্রার পরিচয় তুলে ধরা হয়।

পাশাপাশি, ২০২৭ সালে হরিদ্বারে আয়োজিত হতে চলা কুম্ভমেলার আধ্যাত্মিক গুরুত্ব তুলে ধরতে মা গঙ্গার একটি প্রতিকৃতিও প্রধানমন্ত্রীকে উপহার দেন ধামি। মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তরাখণ্ডের স্থানীয় পণ্য, হস্তশিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্যকে জাতীয় স্তরে তুলে ধরাই ছিল এই বিশেষ উপহার প্রদানের অন্যতম উদ্দেশ্য।

Read More News

নিষিদ্ধ মাওবাদী সংগঠন সিপিআই (মাওবাদী)-র জোনাল কমান্ডার তথা ১০ লক্ষ টাকার পুরস্কার ঘোষিত মাওবাদী...

Read More