সকাল সকাল ডেস্ক
স্টামফোর্ড : সোমবার নটিংহ্যাম ফরেস্টের কাছে ঘরের মাঠে ৩-১ গোলে হারের পর প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় নবম স্থানে নেমে গেল চেলসি। এই হারে ব্লুজদের পতন আরও স্পষ্ট হল। সফরকারী নটিংহ্যাম ফরেস্টের হয়ে তাইও আওনিয়ি জোড়া গোল করেছেন। বাকি গোলটি পেনাল্টি থেকে করেছেন ইগর জেসুস। লা লিগায় একের পর এক হারে চেলসির আগামী মরসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়া এখন প্রায় অসম্ভব হয়ে উঠেছে।
অতিরিক্ত সময়ে জোয়াও পেদ্রো একটি গোল ফিরিয়ে দিয়ে অন্তত একটি বিব্রতকর রেকর্ড থেকে চেলসিকে বাঁচিয়েছেন। ওই গোল না হলে ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো টানা ছয় ম্যাচ হেরে একটিও গোল না করার লজ্জায় পড়তে হতো ব্লুজদের।
১৯৯৩ সালের নভেম্বরের পর এই প্রথম টানা ছয়টি লিগ ম্যাচে হারল চেলসি। ক্লাব ইতিহাসে এমন ঘটনা ঘটল মাত্র চতুর্থবার। একই সঙ্গে এটি তাদের টানা চারটি হোম ম্যাচ হারার দ্বিতীয় ঘটনা। সর্বশেষ এরকমটা হয়েছিল ১৯৭৮ সালে।
No Comment! Be the first one.