সকাল সকাল ডেস্ক
ম্যানচেস্টার : এফএ কাপে দারুণ এক জয় পেল চেলসি। ডাগআউটে প্রধান কোচ ছাড়াই লিডস ইউনাইটেডকে হারিয়ে এফএ কাপের ফাইনালে উঠল চেলসি। ২০২২ সালের পর আবার এফএ কাপের ফাইনালে উঠল চেলসি। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রবিবার রাতে দ্বিতীয় সেমিফাইনালে ১-০ গোলে জিতেছে চেলসি। তাদের জয়ের একমাত্র গোলটি করেন এন্সো ফের্নান্দেস।
শিরোপা লড়াইয়ে চেলসির প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। শনিবার প্রথম সেমিফাইনালে পেপ গুয়ার্দিওলার দল সাউথ্যাম্পটনকে হারিয়ে তারা ফাইনালে গেছে।
ইংল্যান্ডের শীর্ষ লিগে সবশেষ পাঁচ ম্যাচে হেরেছে চেলসি। এরফলে ছাঁটাই হন কোচ লিয়াম রোস্যানিও, দায়িত্ব পাওয়ার সাড়ে তিন মাসের মাথায়। সেই শূন্যস্থানে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে লিডসের বিপক্ষে রবিবার ডাগআউটে দাঁড়ান ক্যালাম ম্যাকফার্লেন। এদিন ম্যাচের শুরুটা দারুণ হয় দলটির, এগিয়ে যায় ২৩ মিনিটে। পেদ্রো নেতোর ক্রসে হেডে বল জালে পাঠান আর্জেন্টাইন মিডফিল্ডার ফের্নান্দেস।
আগামী ১৬ মে এই মাঠেই শিরোপা লড়াইয়ে নামবে আটবারের চ্যাম্পিয়ন চেলসি ও সাতবারের শিরোপাজয়ী সিটি।
No Comment! Be the first one.