নেতাজি-বিষয়ক সব তথ্য প্রকাশের আর্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের
Mamata Banerjee urges for the release of all information related to Netaji
শিলিগুড়িতে একদিনের অনশনে শঙ্কর ঘোষ, বিঁধলেন তৃণমূলকে
সকাল সকাল ডেস্ক শিলিগুড়ি : শিলিগুড়িতে একদিনের অনশনে বসলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বিরোধী দলের বিধায়কদের সাংবিধানিক অধিকার রক্ষা ও বিধায়ক উন্নয়ন তহবিল প্রক্রিয়া সরলীকরণের দাবিতে বৃহস্পতিবার শিলিগুড়িতে একদিনের অনশন শুরু করেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে বলেন, “বিরোধী দলের নির্বাচিত বিধায়ক হিসেবে প্রথম দিন থেকেই আমি প্রত্যক্ষ করেছি, রাজ্য সরকার এবং ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস কীভাবে নিজেকে ক্ষমতার অপব্যবহার করে বিরোধী দলের জনপ্রতিনিধিদের নিশানা করছে এবং তাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করছে। বিধায়কদের জন্য বরাদ্দ তহবিল ব্যবহার এবং তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক বাধা তৈরি করা হচ্ছে।” উল্লেখ্য, বিধায়ক উন্নয়ন তহবিল ব্যবহারে অসহযোগিতার জন্য রাজ্য সরকারের বিরুদ্ধে এদিন ২৪ ঘণ্টার অনশন শুরু করেন শঙ্কর ঘোষ এবং অন্যান্য বিজেপি নেতা-কর্মীরা। শঙ্কর এদিন আরও বলেন, “রাজ্য সরকার বিরোধী প্রতিনিধিদের হয়রানির শিকার করছে। আমি বিধানসভার ভেতরে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে একটি ডেপুটেশন জমা দিয়েছিলাম। তিনি কোনও সাড়া দেননি। আমি মুখ্য সচিবকে চিঠি লিখেছিলাম, স্পিকারকে জানিয়েছিলাম।” কোথাও কোনও সদুত্তর পাননি বলেই অভিযোগ শঙ্করের।
স্বাস্থ্য ভবনের আগে জড়ো হওয়া আশা কর্মীদের একাংশকে আটক পুলিশের
সকাল সকাল ডেস্ক কলকাতা : স্বাস্থ্য ভবনের কিছু আগে বুধবার সকালে জড়ো হওয়া আশা কর্মীদের একাংশকে আটক করল বিধাননগর পুলিশ। আশা কর্মীদের অভিযোগ, পুলিশ অভিযান করতে দিতেই চাইছে না। তাই মঙ্গলবার রাত থেকে হয়রানি শুরু করেছে। জেলায় জেলায় বিভিন্ন জায়গায় পুলিশ তাঁদের আটকে দিয়েছে বলে অভিযোগ। তাঁদের হয়রানির মুখে পড়তে হচ্ছে। এ দিন সকালে হলদিবাড়ি ব্লক থেকে আশা কর্মীদের একাংশ জড়ো হয়েছিলেন বিধাননগরের পাঁচ নম্বর সেক্টরে। সেখান থেকে তাঁদের আটক করেছে পুলিশ। আশা কর্মীদের দাবি, বিভিন্ন দাবি নিয়ে স্বাস্থ্যকর্তাদের কাছে যাওয়ার কথা। স্বাস্থ্য আধিকারিকেরাই দাবি শুনবেন বলেছিলেন। রাজ্যের পুলিশ যে আচরণ করল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এর জবাব আগামীতে দিতেই হবে। এর প্রতিবাদে লাগাতার কর্মবিরতি চলবে বলেও জানান তাঁরা।
এসআইআর : জেলাশাসকদের কাছ থেকে প্রতিদিন রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন
সকাল সকাল ডেস্ককলকাতা : বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার অধীনে পরিচয়পত্র যাচাই নিয়ে চলা বিতর্কের মধ্যেই কঠোর নির্দেশ জারি করল নির্বাচন কমিশন। রাজ্যর সমস্ত নির্বাচনী পঞ্জীকরণ আধিকারিক এবং জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যে, নথিপত্র যাচাইকরণের অগ্রগতির বিষয়ে প্রতিদিন পৃথক পৃথক রিপোর্ট কমিশনকে পাঠাতে হবে। পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গিয়েছে, নথিপত্র যাচাইয়ের জন্য কমিশন একটি দ্বি-স্তরীয় ব্যবস্থা গ্রহণ করেছে। প্রথম স্তরে প্রাথমিক যাচাইকরণ করবেন নির্বাচনী পঞ্জীকরণ আধিকারিকরা। দ্বিতীয় স্তরে জেলা নির্বাচনী আধিকারিকরা সেই তথ্যের পুনরায় পরীক্ষা এবং চূড়ান্ত পুষ্টি করবেন। কমিশন এই প্রক্রিয়ায় বিশেষ ভোটার তালিকা পর্যবেক্ষক এবং মাইক্রো-অবজারভারদের ভূমিকাও স্পষ্ট করে দিয়েছে। শুনানি কেন্দ্রগুলিতে মোতায়েন থাকা মাইক্রো-অবজারভাররা নিশ্চিত করবেন যে, ভোটারদের পেশ করা পরিচয়পত্রগুলি কমিশনের নির্দেশিকা মেনেই পরীক্ষা করা হচ্ছে কি না। কোনো বড় ধরনের অনিয়ম ধরা পড়লে তারা সরাসরি কমিশনকে রিপোর্ট করবেন। অন্যদিকে, বিশেষ ভোটার তালিকা পর্যবেক্ষকরা জেলাশাসকদের দ্বারা যাচাই করা নথিপত্রগুলি দ্বিতীয় দফায় পরীক্ষা করার অধিকার পাবেন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের এক আধিকারিক জানিয়েছেন, আগামী ১৯ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা। এই সময়সীমার মধ্যে কাজ শেষ করতেই প্রতিদিনের রিপোর্টিং ব্যবস্থা চালু করা হয়েছে। বর্তমানে সেই সব ‘আনম্যাপড’ ভোটারদের শুনানি চলছে, যাঁদের পরিচয় ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে স্ব-ম্যাপিং বা বংশতালিকা ম্যাপিংয়ের মাধ্যমে মেলানো সম্ভব হয়নি। দ্বিতীয় পর্যায়ে, পারিবারিক তথ্যে অসংগতি বা অস্বাভাবিক বংশতালিকা সংক্রান্ত মামলাগুলির শুনানি শুরু হবে। উল্লেখ্য, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেই কমিশন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট বা ভোটের তারিখ ঘোষণা করতে পারে বলে মনে করা হচ্ছে।
বেলডাঙ্গায় আক্রান্ত সংবাদকর্মীদের দেখতে হাসপাতালে অধীর চৌধুরী, ঘটনার তীব্র নিন্দা
সকাল সকাল ডেস্কবহরমপুর : বেলডাঙ্গায় উত্তপ্ত পরিস্থিতির খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হওয়া দুই সংবাদকর্মী, সোমা মাইতি ও রঞ্জিত মাহাতোর শারীরিক অবস্থার খোঁজ নিতে শনিবার সকালে বহরমপুরের একটি বেসরকারি হাসপাতালে যান প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। গুরুতর জখম অবস্থায় বর্তমানে দু’জনেই ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।শুক্রবার বেলডাঙ্গায় অশান্ত পরিস্থিতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে উন্মত্ত জনতার মুখে পড়েন একটি বেসরকারি নিউজ চ্যানেলের প্রতিনিধি সোমা মাইতি ও চিত্র সাংবাদিক রঞ্জিত মাহাতো। অভিযোগ, তাঁদের লক্ষ্য করে হামলা চালানো হয়। মারধরের পাশাপাশি ভেঙে দেওয়া হয় ক্যামেরা ও অন্যান্য সংবাদ সংগ্রহের সরঞ্জাম। ঘটনার পর দ্রুত তাঁদের উদ্ধার করে বহরমপুরে হাসপাতালে ভর্তি করা হয়।শনিবার হাসপাতালে গিয়ে অধীর চৌধুরী আহত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের চিকিৎসার খোঁজখবর নেন। এরপর হাসপাতাল চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান। অধীর চৌধুরী বলেন, “গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর এই ধরনের হামলা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সত্য খবর পরিবেশন করতে গিয়েই যদি সাংবাদিকদের আক্রান্ত হতে হয়, তবে গণতন্ত্রের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়বে। পুলিশ প্রশাসন কেন সংবাদকর্মীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হল, সরকারকে জবাব দিতে হবে।”এই ঘটনার পর রাজ্যজুড়ে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়েছে। দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির দাবিও উঠেছে।
আধুনিক হওয়ার পাশাপাশি আত্মনির্ভরও হচ্ছে ভারতীয় রেল : প্রধানমন্ত্রী
Indian Railways is becoming modern as well as self-reliant: Prime Minister
প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে মালদায় বাড়ি বাড়ি আমন্ত্রণ বিজেপির
সকাল সকাল ডেস্ক মালদা : শাসক দল তৃণমূল কংগ্রেস যখন রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে বাড়ি বাড়ি প্রচারে ব্যস্ত, ঠিক তখনই পাল্টা রাজনৈতিক তৎপরতায় নেমেছে বিজেপি। আগামী ১৭ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হতে চলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভাকে সফল করতে জনসাধারণের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দিচ্ছেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু।এই কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার মালদা বিধানসভা এলাকায় ব্যাপক প্রচার চালানো হয়। বিজেপির মালদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপাল সাহা, রাজ্য বিজেপির ওবিসি মোর্চার প্রাক্তন সভাপতি অজিত দাস-সহ দলের একাধিক নেতা ও কর্মী পুরাতন মালদার সাহাপুর শিব মন্দির সংলগ্ন এলাকায় সাধারণ মানুষের হাতে হাতে প্রধানমন্ত্রীর জনসভার আমন্ত্রণপত্র তুলে দেন।বিজেপি নেতৃত্বের দাবি, প্রধানমন্ত্রীর এই জনসভা রাজ্যের রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বার্তা দেবে। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই সভায় অংশ নেবেন বলেই তাঁদের আশা। এদিন প্রচারের সময় বিজেপি নেতারা কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও জনকল্যাণমূলক কাজের কথাও মানুষের সামনে তুলে ধরেন।
আইপ্যাকের কর্ণধারের বাড়িতে ইডির হানার জেরে ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী, সিপি
সকাল সকাল ডেস্ক কলকাতা : তৃণমূলের পরামর্শদাতা ‘আইপ্যাক’-এর কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে বৃহস্পতিবার ইডি-র হানা দেওয়ার কিছু সময়ের পরই ঘটনাস্থলে তড়িঘড়ি হাজির হন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা। যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। কয়লাকাণ্ডে রাজ্যে দুরন্ত অভিযান ইডি-র। এদিন সল্টলেকের আইপ্যাকের অফিসে হানা ইডির। পাশাপাশি লাউডন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতেও তল্লাশি চালান ইডি আধিকারিকরা। পোস্তায় এক ব্যাবসায়ীর বাড়িতেও হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে জানা গিয়েছে কয়লাকাণ্ডে দিল্লির একটি পুরনো মামলায় তল্লাশি চালাচ্ছে ইডির টিম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতীক জৈনের বাড়ির পর সল্টলেকের আইপ্যাকের অফিসেও পৌছে যান মুখ্যমন্ত্রী। সকাল থেকে দীর্ঘ সময় ধরে চলে কয়লা কাণ্ডে ইডির তল্লাশি।
গঙ্গাসাগরে মেলায় আগত পূণ্যার্থীদের জন্য ১,৫০০ সাঁতারু ও স্বেচ্ছাসেবক
সকাল সকাল ডেস্ক কলকাতা : গঙ্গাসাগর মেলা উপলক্ষে সেজে উঠেছে সাগরতট। ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগেও প্রস্তুতি চলছে। বালিগঞ্জে সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানানো হয়েছে। প্রধান সম্পাদক বিশ্বাত্মানন্দ মহারাজ এই প্রসঙ্গে বলেন, প্রায় ১,৫০০ হাজারের বেশি প্রশিক্ষণ প্রাপ্ত সাঁতারু সমেত স্বেচ্ছাসেবক মজুত থাকছে। বয়স্ক মানুষ তথা সিনিয়র সিটিজেন বা পূণ্যার্থীদের হুইল চেয়ার সমেত সেখানে তাদের আনাগোনার কাজে সহায়তা প্রদান করবে। এছাড়াও তিনটি আ্যম্বুলেন্স হাজির মেলা প্রাঙ্গণ। সেইসঙ্গে মোট ৭ হাজার স্বেচ্ছাসেবক সদাজাগ্রত। সাড়ে তিন হাজার মানুষের রোজদিন খাবার ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, ৮ তারিখ থেকে মেলা পুরোদমে চলবে। মকর সংক্রান্তি উপলক্ষে এই আয়োজন। রাজ্য সরকারের তরফেও এই প্রসঙ্গে সংযোজন ৯ – ১৭ জানুয়ারি পর্যন্ত গঙ্গাসাগরে চলবে সাগরমেলা।
জন্মদিনে মমতা দিদি-কে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, তৃণমূল নেত্রীর দীর্ঘায়ু কামনা মোদীর
সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি ও কলকাতা : “দিদি” সম্বোধন করে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূল নেত্রীর দীর্ঘায়ু ও সর্বদা সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী। প্রতিবারই মমতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। অন্যথা হল না এবারও। সোমবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী লেখেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দিদি-কে জন্মদিনের শুভেচ্ছা। আমি তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।” রাজনৈতিক মহলের মতে, রাজনীতিতে বিভেদ সত্ত্বেও মমতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সৌজন্যের নজির স্থাপন করলেন প্রধানমন্ত্রী মোদী।