ইংলিশ প্রিমিয়ার লিগ: শিরোপার দৌড়ে ধাক্কা খেল আর্সেনাল
বৃহস্পতিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার দৌড়ে ধাক্কা খেল আর্সেনাল। ব্রেন্টফোর্ডের মাঠে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেছে আর্সোনাল। ব্রেন্টফোর্ডের মাঠ ব্রেন্টফোর্ড কমিউনিটি স্টেডিয়ামে বল দখলে এগিয়ে ছিল আর্সেনাল।
নামিবিয়াকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় ভারতের
মিবিয়াকে উড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় পেল ভারত। বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে ভারতের জয় ৯৩ রানে। বিশ্ব আসরে রানের হিসাবে তাদের সবচেয়ে বড় জয় এটি। ২০১২ আসরে ইংল্যান্ডের বিপক্ষে ৯০ রানে জয় ছিল আগের রেকর্ডl
ইতালির অধিনায়ককে বরণ ইডেন গার্ডেন্সে
সকাল সকাল ডেস্ক কলকাতা : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আইসিসি মেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ২০২৬-এর খেলায় স্কটল্যান্ড ও ইতালি পরস্পরের মুখোমুখি হয়েছে। তবে তার আগে আনুষ্ঠানিকভাবে কলকাতায় ইডেন গার্ডেন্সে এই মহারণ শুরু হয়। শীতকালীন আমেজ সরিয়ে ভিড় জমতে শুরু করেছে স্টেডিয়ামে। ইতিমধ্যেই ৪,৬৮৬ জন দর্শক হাজির হয়েছেন ইডেন গার্ডেন্সে।সোমবার আইকনিক ইডেন গার্ডেন্সে দুপুরে ইতালি ও স্কটল্যান্ডের মধ্যে এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর খেলা শুরুর আগে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সিএবি-র যুগ্ম সচিব মদনমোহন ঘোষ সবুজ গালিচা পাতা ইডেনের মাটিতেই ইতালির অধিনায়ক ওয়েন ম্যাডসেনকে বিশেষ স্মারকসহ সংবর্ধনা জানিয়েছেন।
ইংলিশ প্রিমিয়ার লিগ: লিভারপুলের বিরুদ্ধে ম্যানচেস্টার সিটির জয়
অ্যানফিল্ডে রবিবার রাতে প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচটি ২-১ গোলে জিতেছে সিটি লিভারপুলের বিরুদ্ধে। প্রথমার্ধের ছন্দহারা লিভারপুল জ্বলে ওঠে দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৭৪ মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিক থেকে অলরেডদের এগিয়ে দেন হাঙ্গেরির মিডফিল্ডার সোবোসলাই।
লা লিগা: ভালেন্সিয়ার বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের জয়
ভালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে রবিবার রাতে লা লিগার ম্যাচে দ্বিতীয়ার্ধের ২ গোলে জিতেছে আলভারো আরবেলোয়ার দল রিয়াল মাদ্রিদ।
লিগ ওয়ান: মার্সেইকে হারিয়ে পিএসজি টানা সপ্তম জয় পেল
রবিবার রাতে মার্সেইকে ৫-০ গোলে হারিয়েছে পিএসজি। এই জয়ে পিএসজি লিগে টানা সপ্তম জয় পেল। ম্যাচে জোড়া গোল করেছেন ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে। ১২ মিনিটে প্রথম এবং ৩৭ মিনিটে দ্বিতীয় গোলটি করেন ফরাসি এই উইঙ্গার।
আয়ারল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কার সূচনা
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ২০ রানে হারিয়ে শ্রীলঙ্কা সূচনা করলো। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ১৬৩ রান করে শ্রীলঙ্কা। জবাবে ১৪৩ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস। তাতে ২০ রানে জয় পেয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার হয়ে কামিন্দু ১৯ বলে ৪৪ এবং কুশল মেন্ডিস ৪৩ বলে ৫৬ রান করেন।
জানুয়ারি মাসে ৫,৯৭৩টি আন্তর্জাতিক ট্রান্সফারের রেকর্ড ফিফার
বৃহস্পতিবার প্রকাশিত ফিফার এক প্রতিবেদন অনুসারে, পুরুষ ফুটবলের জন্য জানুয়ারির ট্রেডিং উইন্ডোতে রেকর্ড সংখ্যক ৫,৯৭৩টি আন্তর্জাতিক স্থানান্তর রেকর্ড করা হয়েছে। এটি ফিফা কর্তৃক প্রক্রিয়াকৃত দেশগুলির ক্লাবগুলির মধ্যে বিশ্বব্যাপী চুক্তিতে আগের বছরের তুলনায় তিন শতাংশ বৃদ্ধি।
নতুন ক্লাবে অভিষেকেই বেনজেমার হ্যাটট্রিক
নতুন ক্লাবেও তিনি সেই পুরোনো রূপেই। আল-হিলালের হয়ে অভিষেক রাঙালেন হ্যাটট্রিক করে ও সেই সঙ্গে আরেকটি গোলে সহায়তা করেছেন। তার নতুন শুরুতে বিশাল জয়ের স্বাদ পেল দল আল হিলাল।
কোপ্পা ইতালিয়া: সেমিফাইনালে ইন্টার মিলান, হারাল টোরিনোকে
মিলান : বুধবার ইন্টার মিলান টোরিনোর বিপক্ষে ২-১ গোলে জয়ের মাধ্যমে ইতালিয়ান কাপের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। ফরাসি জুটি অ্যাঞ্জ-ইয়ান বনি এবং অ্যান্ডি ডিউফ, ইন্টারকে ২-০ গোলে এগিয়ে দেয়। ক্রোয়েশিয়ান স্ট্রাইকার সান্দ্রো কুলেনোভিচ দুর্দান্ত হেডারের মাধ্যমে টোরিনোর হয়ে একটি গোল শোধ করেন।