বিহারের জনগণ পরিবর্তনের পক্ষে মনস্থির করেছেন : তেজস্বী যাদব
সকাল সকাল ডেস্ক।পাটনা: বিহারে এবারের বিধানসভা নির্বাচনে মহাজোটের জয় নিয়ে আশাবাদী তেজস্বী যাদব। শনিবার পাটনায় এক সাংবাদিক সম্মেলনে তেজস্বী যাদব বলেন, বিহারের জনগণ পরিবর্তনের পক্ষে নিজেদের মনস্থির করেছেন। তেজস্বী এদিন বলেন, ‘বিহারের জনতা পরিবর্তনের মেজাজে আছে। এবার পুরো পরিবেশ মহাজোটের পক্ষে।” খাগারিয়ায় তাঁর জনসভা বাতিলের বিষয়ে আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন, “একনায়কতন্ত্র চলছে এবং আমরা এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।” প্রধানমন্ত্রী মোদীর বিহার সফর সম্পর্কে তিনি বলেন, “গতকাল প্রধানমন্ত্রী এখানে এসেছিলেন। তাঁর বক্তৃতার প্রতিটি বাক্য এবং শব্দ ছিল নেতিবাচক। তিনি ইতিবাচক কিছু বলেননি। আমরা প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই, আপনি গত ১১ বছর ধরে প্রধানমন্ত্রী, কিন্তু আপনি বিহারকে কী দিয়েছেন? আপনি গুজরাটে কারখানা স্থাপন করেছেন, কিন্তু আপনি বিহারে জয় চান, তা ঘটবে না। বিহার প্রতিটি দিক থেকে গুজরাটের চেয়ে বড়। প্রধানমন্ত্রী কেবল বিহারকে প্রতারণা করার জন্য কাজ করেছেন। তিনি গুজরাটকে যা কিছু দিয়েছেন, তার ১শতাংশও তিনি বিহারকে দেননি। বিহারের মানুষ সবকিছুর জন্য জবাবদিহিতা দাবি করছে, এবং প্রধানমন্ত্রীর কাছে কোনও উত্তর নেই। আমরা যখন থেকে অত্যন্ত পিছিয়ে পড়া সম্প্রদায়ের উপ-মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেছি, তখন থেকেই এনডিএ-র লোকজন ট্রোল করা শুরু করেছে, যার অর্থ বিজেপির লোকজন অত্যন্ত পিছিয়ে পড়া সম্প্রদায়কে ঘৃণা করতে শুরু করেছে।”
আগ্রায় পথ দুর্ঘটনায় মৃত ৫ , আহত ২
সকাল সকাল ডেস্ক।আগ্রা : উত্তর প্রদেশের আগ্রা জেলায় শুক্রবার গভীর রাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রাণ হারায় ৫ জন। আহত আরও ২ জন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারের প্রতি গভীর শোকপ্রকাশ করেছেন এবং আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন। শনিবার এক পুলিশ আধিকারিক জানান, নগলা বুড়ি–দয়ালবাগ রোডে জাতিন রিসর্টের সামনে দ্রুতগামী একটি গাড়ি অনলাইন ফুড ডেলিভারি বাইক আরোহী ভানু প্রতাপকে ধাক্কা মারে। এরপর পালানোর সময় পুলিশের চেকিং এড়াতে গাড়িচালক গতি বাড়িয়ে দেন। সেই সময় পথে থাকা ববলি (৩৮), কমল (২৩), কৃষ্ণ (২০) ও এক পথচারী বন্তেশ (৫০)-কে ধাক্কা মেরে গাড়িটি ডিভাইডারে উঠে উলটে যায়। রাস্তায় ও বাড়ির সামনে বসে থাকা আরও কয়েকজন গাড়ির চাপে পড়েন। উত্তেজিত জনতা গাড়িচালককে ধরে পরে পুলিশ কাছে হস্তান্তর করে। তিনি আরও জানান, চিকিৎসাধীন অবস্থায় ববলি (৪০), ভানু প্রতাপ মিশ্র (২৮), কমল (২৩), কৃষ্ণ (২০) ও বন্তেশ (৫০)-এর মৃত্যু হয়। আহত দুই জনের চিকিৎসা চলছে। আটক গাড়িচালক অংশুল গুপ্তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
ভার্চুয়ালি আসিয়ান সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী, সভাপতিত্বের জন্য ইব্রাহিমকে শুভেচ্ছা
সকাল সকাল ডেস্ক।নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এখনই মুখোমুখি বৈঠক হচ্ছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ঘোষিত কোনও বৈঠক-সূচি ছিলও না। তবে দুই রাষ্ট্রনেতারই মালয়েশিয়া সফরে যাওয়ার কথা ছিল। সেখানে দু’জন বৈঠক বসতে পারেন, এমন সম্ভাবনার কথাও শোনা যাচ্ছিল। তবে অন্য ব্যস্ততার কারণে এখনই মালয়েশিয়ায় যেতে পারছেন না মোদী। ভার্চুয়ালি আসিয়ান সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী। পাশাপাশি আসিয়ান সভাপতিত্বের জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। বৃহস্পতিবার এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানান, “আমার প্রিয় বন্ধু, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে উষ্ণ আলাপ হয়েছে। মালয়েশিয়ার আসিয়ান সভাপতিত্বের জন্য তাঁকে অভিনন্দন জানাই এবং আসন্ন শিখর সম্মেলনের সাফল্যের জন্য শুভকামনা জানাই। আসিয়ান-ভারত শিখর সম্মেলনে ভার্চুয়ালি যোগদানের জন্য এবং আসিয়ান-ভারত বিস্তৃত কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”
বিহারে মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব, ঘোষণা করলেন গেহলট
সকাল সকাল ডেস্ক।পাটনা: তেজস্বী যাদবই মহাজোটের মুখ। বৃহস্পতিবার যৌথ সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে আরজেডি নেতা তেজস্বী যাদবের নাম ঘোষণা করা হয়। উপ-মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে ঘোষণা করা হয়েছে বিকাশশীল ইনসান পার্টি (ভিআইপি)-র প্রধান মুকেশ সাহানিকে। কংগ্রেস নেতা অশোক গেহলট বলেন, “আমরা অমিত শাহজি এবং তাঁদের দলের সভাপতিকে জিজ্ঞাসা করতে চাই, আপনার জোটের মুখ্যমন্ত্রীর মুখ কে?” মহাজোটের মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে তেজস্বী যাদবের নাম ঘোষণা করার পর, কংগ্রেসের বর্ষীয়ান নেতা অশোক গেহলট বলেছেন, “স্বাভাবিকভাবেই, তেজস্বীর নামই হওয়ার কথা ছিল। রাহুল গান্ধী এবং অন্য সকলের মনে তার নাম ছিল, যে তেজস্বী যাদবই হবেন আমাদের মুখ্যমন্ত্রীর মুখ।”
ত্রিপুরা বনধে জিরানীয়া স্টেশনে আটকে মুম্বাইগামী এলটিটি এক্সপ্রেস
সকাল সকাল ডেস্ক।আগরতলা : নাগরিক সমাজের (সিভিল সোসাইটি) ডাকা ত্রিপুরা বনধে আটকে পড়ল মুম্বাইগামী এলটিটি এক্সপ্রেস। জিরানীয়া স্টেশনে সকাল ৭টা ৪৫ মিনিট থেকে আটকে আছে ট্রেন। স্টেশনে নেই স্টেশন মাস্টার, ট্রেনে নেই কোন গার্ড। যাত্রী সাধারণ চরম দুর্ভোগে আছেন। রেললাইনের বিভিন্ন জায়গায় পিকেটিং করা হয়েছে। জাতীয় পতাকা পুঁতে রাখা হয়েছে রেল লাইনে। কখন ট্রেন যাত্রা করবে তার কোন নিশ্চয়তা নেই। উল্লেখ্য, তিপ্রা মথার বিধায়ক রণজিৎ দেববর্মার নেতৃত্বে নাগরিক সমাজের একটি প্ল্যাটফর্ম ভারত-বাংলাদেশের ৮৫৬ কিলোমিটার সীমান্তে অনুপ্রবেশ সম্পূর্ণভাবে রুখতে এই ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে। যদিও তিপ্রা মথা রাজ্যের ক্ষমতাসীন বিজেপির সহযোগী, জনজাতি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে দলটি সক্রিয় প্রতিবাদ ও আন্দোলন চালিয়ে যাচ্ছে। এদিকে ধর্মঘটকে কেন্দ্র করে যাতে কোথাও কেন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ প্রশাসনের তরফে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা কর হয়েছে। অন্যদিকে ধর্মঘট এর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের সাধারণ প্রশাসন দফতরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে বৃহস্পতিবার সমস্ত সরকারি দফতর, সরকার অধিগৃহীত সংস্থা সমূহ এবং রাজ্য সরকারের আওতায় থাকা বিভিন্ন সংস্থার অফিসে স্বাভাবিক কাজকর্ম বজায় থাকবে। সমস্ত সরকারি কর্মচারি ও সরকার অধিগৃহীত বিভিন্ন সংস্থার কর্মচারিরা এদিন তাঁদের নিয়মিত দায়িত্ব পালন করবেন। বিভিন্ন দফতর, অধিগৃহীত সংস্থাসমূহের কর্মচারিদের হাজিরা সম্পর্কিত তথ্য নির্দিষ্ট সময়ের মধ্যে সাধারণ প্রশাসনের কাছে পাঠানোর জন্যও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নভি মুম্বইয়ে বহুতলে আগুনে মৃত ৪, কমপক্ষে ১০ জন আহত
মুম্বই: নভি মুম্বইয়ে একটি বহুতলে আগুনে মৃত্যু হয়েছে ৪ জনের। এছাড়াও কমপক্ষে ১৪ জন আহত হয়েছে। মৃতদের মধ্যে ৬ বছরের একটি শিশুকন্যাও রয়েছে। মঙ্গলবার ভোররাতে ভাসির সেক্টর ১৪, ৪৮/২৪, ২৫, ২৬ নম্বর প্লট রাহেজা রেসিডেন্সিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ বছরের এক শিশুকন্যা-সহ ৪ জনের মৃত্যু হয়েছে।
২০৩০-এ কমনওয়েলথ গেমসের আয়োজন করবে ভারত, খুশির কথা জানালেন জয়শঙ্কর
সকাল সকাল ডেস্ক। নয়াদিল্লি : ভারত ও গুজরাটের জন্য সুখবর, ২০৩০ সালে কমনওয়েলথ গেমসের আয়োজন করবে ভারত। সেই বছর কমনওয়েলথ গেমসের আয়োজন হবে গুজরাটের আহমেদাবাদে। বৃহস্পতিবার এক্স মাধ্যমে এমনটাই জানালেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। তিনি টুইট করে জানিয়েছেন, “ভারত ২০৩০ সালে আহমেদাবাদে কমনওয়েলথ গেমস আয়োজন করবে – এটি ভারত এবং গুজরাটের জন্য একটি গর্বের মুহূর্ত। প্রধানমন্ত্রী মোদীর বিশ্বমানের পরিকাঠামো এবং ক্রীড়া প্রতিভার প্রতি যত্নের দৃষ্টিভঙ্গির প্রমাণ এটি।” উল্লেখ্য, ২০৩০ কমনওয়েলথ গেমসের আয়োজক শহর হিসেবে আহমেদাবাদের নাম প্রস্তাব করা হয়েছে। ভারত সরকার, গুজরাট সরকার ও ভারতের কমনওয়েলথ গেমস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগামী নভেম্বর মাসে কমনওয়েলথের সাধারণ সভার বৈঠকে এই প্রস্তাব পেশ করা হবে। ২০৩০ হবে কমনওয়েলথ গেমসের শতবর্ষপূর্তি। সেই উদযাপনের অংশ হিসেবে আয়োজক শহর হিসেবে আহমেদাবাদের নাম প্রস্তাব ভারতের ক্রীড়া ক্ষেত্রে ঐতিহাসিক মুহূর্ত।
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জয়শঙ্করের, দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা
সকাল সকাল ডেস্ক। নয়াদিল্লি : শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ডঃ হরিণী অমরাসুরিয়ার সঙ্গে বৃহস্পতিবার দ্বিপাক্ষিক বৈঠক করলেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। দ্বিপাক্ষিক নানা বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে। এস জয়শঙ্কর এই বৈঠকের পর এক্স মাধ্যমে জানিয়েছেন, শ্রীলঙ্কার প্রতি ভারতের অব্যাহত সহায়তা এবং শিক্ষা ও সক্ষমতা বৃদ্ধিতে আমাদের সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার সকালেই ভারত সফরে এসেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ডঃ হরিণী অমরাসুরিয়া। এদিন সকালে ৩ দিনের ভারত সফরে দিল্লিতে এসে পৌঁছেছেন তিনি। সে দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর এটিই ডঃ হরিণী অমরাসুরিয়ার প্রথম ভারত সফর। সফরকালে তিনি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে পারেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী।
অন্ধ্রপ্রদেশে সফরে প্রধানমন্ত্রী, পুজো দিলেন শ্রী ভ্রমরম্ব মল্লিকার্জুন স্বামী ভারলা দেবস্থানমে
সকাল সকাল ডেস্ক। নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশ সফরে রয়েছেন। এদিন কুর্নুলে প্রায় ১৩,৪৩০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পগুলি শিল্প, বিদ্যুৎ সঞ্চালন, সড়ক, রেলপথ, প্রতিরক্ষা উৎপাদন এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস-সহ একাধিক ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত। একগুচ্ছ কর্মসূচির ফাঁকে প্রধানমন্ত্রী এদিন শ্রীশৈলমের শ্রী ভ্রমরম্ব মল্লিকার্জুন স্বামী ভারলা দেবস্থানমে পুজো ও দর্শন করেছেন। ছত্রপতি শিবাজি মহারাজের ঐতিহ্য স্মরণে শ্রীশৈলমের শ্রী শিবাজি স্ফূর্তী কেন্দ্রও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন অন্ধ্রপ্রদেশের কুর্নুল বিমানবন্দরে পৌঁছলে বিমানবন্দরে রাজ্যপাল এস. আবদুল নাজীর, মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ এবং অন্যান্য উচ্চপদস্থ ব্যক্তিরা তাঁকে অভ্যর্থনা জানান।
অন্ধ্রপ্রদেশে সফরে প্রধানমন্ত্রী, পুজো দিলেন শ্রী ভ্রমরম্ব মল্লিকার্জুন স্বামী ভারলা দেবস্থানমে
সকাল সকাল ডেস্ক। নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশ সফরে রয়েছেন। এদিন কুর্নুলে প্রায় ১৩,৪৩০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পগুলি শিল্প, বিদ্যুৎ সঞ্চালন, সড়ক, রেলপথ, প্রতিরক্ষা উৎপাদন এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস-সহ একাধিক ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত। একগুচ্ছ কর্মসূচির ফাঁকে প্রধানমন্ত্রী এদিন শ্রীশৈলমের শ্রী ভ্রমরম্ব মল্লিকার্জুন স্বামী ভারলা দেবস্থানমে পুজো ও দর্শন করেছেন। ছত্রপতি শিবাজি মহারাজের ঐতিহ্য স্মরণে শ্রীশৈলমের শ্রী শিবাজি স্ফূর্তী কেন্দ্রও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন অন্ধ্রপ্রদেশের কুর্নুল বিমানবন্দরে পৌঁছলে বিমানবন্দরে রাজ্যপাল এস. আবদুল নাজীর, মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ এবং অন্যান্য উচ্চপদস্থ ব্যক্তিরা তাঁকে অভ্যর্থনা জানান।