বিজেপি সরকারের সমালোচনা মানিক দের
সকাল সকাল ডেস্ক।আমবাসা, ৩১ আগস্ট: সিআইটিইউ-এর আমবাসা মহকুমা সম্মেলন উপলক্ষে সিপিআই(এম) পার্টি অফিস প্রাঙ্গণে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিআইটিইউ-এর রাজ্য সভাপতি মানিক দে। সমাবেশ শেষে মহকুমা সম্মেলন শুরু হয়, যেখানে ১৫০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।মানিক দে বলেন, “কাজ চাই, খাদ্য চাই, শ্রমিকদের স্বার্থে কথা বলবে সিআইটিইউ।” তিনি অভিযোগ করেন, বিজেপি সরকার গাল ভরা প্রতিশ্রুতি ও মিথ্যা ভাষণ দিয়ে চলমান। এছাড়া সাংসদ বিপ্লব কুমার দেবকে সিপিআই(এম)-কে কেন্দ্র করে ভয় পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী প্রদীপ মজুমদারের গাড়ি দুর্ঘটনায়
সকাল সকাল ডেস্ক।হাওড়া, ৩১ আগস্ট: দুপুর একটার পরে হাওড়ার নিবড়ার কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে মন্ত্রী প্রদীপ মজুমদারের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। তবে মন্ত্রীর কোনও আঘাত হয়নি। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনায় জড়িত গাড়ি আটক করা হয়েছে।মন্ত্রীর গাড়ি রবিবার ডানকুনির দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল। ডোমজুড়ের নিবড়ার এলাকায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির পিছনে ধাক্কা মারে, যার ফলে গাড়ির পিছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। সঙ্গে সঙ্গে মন্ত্রীকে গাড়ি থেকে বের করে আনা হয় এবং তিনি সুস্থ আছেন।