৪ লক্ষ ৩৮ হাজার কোটির রাজ্য বাজেট পেশ পশ্চিমবঙ্গ বিধানসভায়
কলকাতা: সোমবার রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ হলো পশ্চিমবঙ্গ বিধানসভায়। ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য মোট ৪ লক্ষ ৩৮ হাজার ৭৭৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে। দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামোয় জোর দিয়েছে রাজ্য সরকার। বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো গঠন করা আমাদের দৃষ্টিভঙ্গির মূল স্তম্ভ। রাজ্যের জনগণের আস্থা পুনরুদ্ধার করতে হবে আমাদের। রাজ্য সরকার নাগরিকদের কাছে পৌঁছোতে ‘আপনার সরকার, আপনার পাশে’ নামে একটি নতুন উদ্যোগ নিয়েছে।
সিভিক, গ্রিন পুলিশ ও হোমগার্ডদের পারিশ্রমিক বাড়ল ২ হাজার, প্যারা-টিচারদের ৫ হাজার টাকা : ঘোষণা রাজ্য বাজেটে
কলকাতা : রাজ্যের নতুন বিজেপি সরকারের প্রথম বাজেটে বিভিন্ন স্তরের চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মচারীদের জন্য বড়সড় আর্থিক স্বস্তির ঘোষণা করা হলো। সোমবার বিধানসভায় বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ, হোমগার্ড এবং প্যারা-টিচারদের মাসিক পারিশ্রমিক একধাক্কায় অনেকটাই বাড়ানোর প্রস্তাব দিয়েছেন।
ভোটার তালিকা থেকে যোগ্য ভোটারের নাম বাদ যাবে না, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান মুখ্য নির্বাচনী আধিকারিকের
রাঁচি: ঝাড়খণ্ডের মুখ্য নির্বাচনী আধিকারিক কে. রবি কুমার স্পষ্ট জানিয়েছেন, বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) ২০২৬ প্রক্রিয়ার আওতায় কোনও যোগ্য ভারতীয় নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, কিছু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, প্রচলিত সংবাদমাধ্যম এবং কয়েকজন রাজনৈতিক নেতা ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন, যার ফলে সাধারণ মানুষের মধ্যে অযথা উদ্বেগ তৈরি হচ্ছে।
কুখ্যাত মাওবাদী শ্রবণ গ্রেফতার, পালানোর চেষ্টা করতে গিয়ে পুলিশের গুলিতে আহত
খুঁটি: ঝাড়খণ্ডের খুঁটি জেলায় মাওবাদ-বিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য মিলেছে। নিষিদ্ধ উগ্রবাদী সংগঠন পিপলস লিবারেশন ফ্রন্ট অফ ইন্ডিয়া (PLFI)-এর এরিয়া কমান্ডার শ্রবণ দাসকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র, কার্তুজ, সংগঠনের সঙ্গে যুক্ত নথি, প্রচার সামগ্রী ও অন্যান্য আপত্তিকর সামগ্রী উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অস্ত্র উদ্ধার অভিযানের সময় তাকে নিয়ে যাওয়ার পথে সে পালানোর চেষ্টা করে এবং পুলিশ দলের উপর গুলি চালায়। এরপর পুলিশের পাল্টা জবাবে সে আহত হয়। বর্তমানে তাকে রাঁচির রিমস হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
যে কোনও ব্যক্তি অথবা সম্প্রদায়ের উন্নয়নের জন্য শিক্ষাই সবচেয়ে কার্যকর মাধ্যম : রাষ্ট্রপতি
জব্বলপুর : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রবিবার মধ্যপ্রদেশের জব্বলপুরে রানি দুর্গাবতী বিশ্ববিদ্যালয়ের ৩৬-তম সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থেকে এই অনুষ্ঠানকে অলঙ্কৃত করেন। রাষ্ট্রপতি বলেন, শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল চিন্তাভাবনা, বৈজ্ঞানিক মানসিকতা এবং উদ্যোক্তা মনোভাব গড়ে তোলা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব।
দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে সরকারি বাসের ধাক্কা; মৃত ২, আহত অন্তত ২৯
জলপাইগুড়ি:- জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির উল্লা ডাবরী এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সরকারি বাস ধাক্কা মারায় রবিবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ২৯ জন আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আহতদের মধ্যে এক শিশু-সহ তিন জনের অবস্থা আশঙ্কাজনক।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে কোচবিহারগামী একটি সরকারি বাস ময়নাগুড়ির দোমনী ও উল্লা ডাবরীর মাঝামাঝি এলাকায় পৌঁছলে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে।
চমক জাগিয়ে শুরু করলেও আইভরি কোস্ট জিততে পারলো না জার্মানির বিরুদ্ধে
সকাল সকাল ডেস্ক কলকাতা: শক্তিতে জার্মানির থেকে অনেক পিছিয়ে থাকা আইভেরি কোস্ট জার্মানির চোখে চোখ রেখে লড়াই করল। এমনকি চমক জাগিয়ে এগিয়ে গিয়ে জয়ের সম্ভাবনাও তৈরি করল। কিন্তু শেষ পর্যন্ত বদলি খেলোয়াড় ডেনিস উন্দাভ সব হিসাব নিকাশ পাল্টে দিল। তার জোড়া গোলে নকআউট পর্বে চলে গেল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। টরন্টো স্টেডিয়ামে শনিবার রাতে ‘ই’ গ্রুপের ম্যাচটি ২-১ গোলে জিতেছে নাগেলসমানের দল জার্মানি। কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দেওয়া প্রথম ম্যাচে বদলি নেমে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছিলেন এই উন্দাভ। এবার দুই গোল করে তিনিই এদিনের ম্যাচে হয়ে গেলেন নায়ক। প্রথমার্ধে আইভরি কোস্ট এগিয়ে যায় কেসিয়ের গোলে। দ্বিতীয়ার্ধে বদলি নেমে আট মিনিটের মধ্যেই সমতা টানেন উন্দাভ। এরপর অতিরিক্ত সময়ের ৯৪ মিনিটে আরেকটি গোল করে দলকে তিন পয়েন্ট এনে দেন এই ফরোয়ার্ড। এদিন ম্যাচে ৬০ শতাংশ বল পজেশনে রেখে গোলের জন্য ১৬টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখতে পারে জার্মানি। আইভরি কোস্টের ৯ শটের দুটি ছিল লক্ষ্যে । দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে জার্মানি। আর সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আইভরি কোস্ট। আসরের প্রথম ম্যাচে একুয়েডরকে ১-০ গোলে হারিয়ে আফ্রিকার দলটির নকআউটে যাওয়ার সম্ভাবনা টিকিয়ে রাখল। আর এক ম্যাচ করে খেলা একুয়েডর ও কুরাসাও এখনও কোনও পয়েন্ট পায়নি। গ্রুপের শেষ ম্যাচে আগামী বৃহস্পতিবার রাতে একুয়েডরের বিপক্ষে খেলবে জার্মানি। আর এই দিনেই কুরাসাওয়ের মুখোমুখি হবে আইভরি কোস্ট।
ঝড়-বৃষ্টির দাপটে মধ্য কলকাতায় বিপত্তি, গাছ ভেঙে যানজট
কলকাতা : সকাল গড়াতেই কালো মেঘে ঢেকে যায় কলকাতার আকাশ। তার কিছুক্ষণের মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় প্রবল বৃষ্টি । এই দুর্যোগের মধ্যেই চাঁদনি চকের অদূরে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের উপর আচমকা উপড়ে পড়ে একটি বড় গাছ। মুহূর্তের মধ্যেই ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয় এবং কিছু সময়ের জন্য এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়।
৬০ কোটি টাকা ব্যয়ে নির্মিত জেএনকেকে সড়ক উদ্বোধন কেন্দ্রীয় মন্ত্রী সীতারমণের
জোয়াই (মেঘালয়) : সুস্থ চিন্তাভাবনা, সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং ডিজিটাল প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার করতে যুবসমাজের প্রতি আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারমণ। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ শনিবার মেঘালয়ের পশ্চিম জয়ন্তিয়া পাহাড় জেলার অন্তর্গত ওয়াহিয়াজের ফুটবল স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে জোয়াই-নার্টিয়াং-কদিয়াপ-খান্দুলি (জেএনকেকে) সড়কের উদ্বোধন করে উপস্থিত তরুণ-তরুণীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এই আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা।
“বৈচিত্র্যের মধ্যে ঐক্য” আমাদের সবচেয়ে বড় শক্তি : রাজ্যপাল
রাঁচি। রাজ্যপাল সন্তোষ কুমার গঙ্গওয়ার আজ লোক ভবনে আয়োজিত পশ্চিমবঙ্গ স্থাপনা দিবস অনুষ্ঠানে ঝাড়খণ্ডে বসবাসরত পশ্চিমবঙ্গবাসীদের উদ্দেশে বলেন, ভারত বৈচিত্র্যের দেশ এবং বহু ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারার এক মিলনস্থল। ভিন্নতা থাকা সত্ত্বেও “বৈচিত্র্যের মধ্যে ঐক্য” আমাদের সবচেয়ে বড় শক্তি।