কোনোও যোগ্য ভারতীয় নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না : কে. রবি কুমার
রাঁচি। মুখ্য নির্বাচনী পদাধিকারী শ্রী কে. রবি কুমার বলেছেন, বর্তমানে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনর্বিবেচনার কাজ চলছে। এর প্রধান উদ্দেশ্য হলো—একজনও যোগ্য ভারতীয় নাগরিক যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়েন এবং কোনো অযোগ্য ব্যক্তি যেন তালিকাভুক্ত না হন। এই লক্ষ্যে ভারত নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতিটি বিষয়ে বিস্তারিত নির্দেশিকা জারি করা হয়েছে। সকল জেলা নির্বাচনী পদাধিকারীকে নির্দেশ দেওয়া হয়েছে, কোনো আদেশ জারি করার সময় বা ভোটারদের সচেতন করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশিকা যেন কঠোরভাবে অনুসরণ করা হয়।
২৬ জুন পর্যন্ত বৃষ্টি-বজ্রপাতের পূর্বাভাস, গরম ও অস্বস্তিতে নাজেহাল ঝাড়খণ্ড
রাঁচি : ঝাড়খণ্ডজুড়ে তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় জনজীবন কার্যত বিপর্যস্ত। রাজধানী রাঁচি-সহ অধিকাংশ জেলায় বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়ায় ভ্যাপসা গরমে নাজেহাল মানুষ।
আবাস যোজনায় কাটমানির অভিযোগে পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ
হরিশ্চন্দ্রপুর (মালদা): শনিবার আবাস যোজনার কিস্তির টাকা পাইয়ে দেওয়ার নামে ১০ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত কাটমানি নেওয়ার অভিযোগে উত্তাল হয়ে উঠল মালদার হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের খড়মপুর গ্রাম। শনিবার সকালে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হন গ্রামের একাংশ বাসিন্দা।
বর্ষার শুরুতেই কোশীর রুদ্ররূপ, জলপ্রবাহ বাড়তেই বীরপুর ব্যারাজের ৭ গেট খুলল প্রশাসন
সুপৌল : বর্ষার শুরুতেই বিহার-নেপাল সীমান্তে উদ্বেগ বাড়াচ্ছে কোশী নদীর জলপ্রবাহ। চলতি বন্যা মরশুমে প্রথমবার নদীর প্রবাহ ৫০ হাজার কিউসেকের গণ্ডি ছাড়িয়ে যাওয়ায় পরিস্থিতি মোকাবিলায় সুপৌলের বীরপুর ব্যারাজের ৫৬টি গেটের মধ্যে সাতটি খুলে দেওয়া হয়েছে।
আগামী দিনে আমাদের সামনে দু’টি গুরুত্বপূর্ণ মাইলফলক রয়েছে : প্রধানমন্ত্রী
ময়ূরভঞ্জ: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার ওড়িশার ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গ্রাম পরিদর্শন করেন। পাহাড়পুর গ্রাম পরিদর্শনের সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সাঁওতালি জহের ও হো জহের (পবিত্র উপাসনা স্থল), দক্ষতা উন্নয়ন কেন্দ্র এবং পাহাড়পুর স্কুলে প্রার্থনা ও পরিদর্শন কার্যক্রমে অংশ নেন। ওড়িশা সরকারের দুই বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘বিকাশ রা ধারা, ওড়িশা সারা’ কর্মসূচিতে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ময়ূরভঞ্জ জেলারই রাইরংপুরে পৌঁছন। তাঁর সঙ্গে ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিও। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পেরও উদ্বোধন করেন।
গত বছরের শহিদ দিবস কর্মসূচি নিয়ে মমতা ও অভিষেককে হাইকোর্টের নোটিশ
কলকাতা : গত বছর ২১ জুলাই শহিদ দিবস কর্মসূচি চলাকালীন কলকাতার প্রধান সড়কগুলি অবরুদ্ধ করে সভা আয়োজনের অভিযোগে কলকাতা হাইকোর্ট তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ জারি করেছে। এই মামলাটি মূলত আদালতের অবমাননার সঙ্গে যুক্ত। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৩ জুলাই।
সপ্তাহান্তে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ
কলকাতা : গত কয়েক দিন ধরে তীব্র অস্বস্তিকর ও ভ্যাপসা গরমে নাজেহাল হচ্ছিলেন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাসিন্দারা। তবে সপ্তাহান্তে মিলতে চলেছে বড় স্বস্তি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী শনি ও রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির জেরে আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো
কলকাতা : গ্রুপ পর্বে দাপুটে শুরু করে আগেভাগেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করল স্বাগতিক মেক্সিকো। শুক্রবার ভারতীয় সময় সকাল ৬:৩০ মিনিটে অনুষ্ঠিত ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে পরাজিত করে মেক্সিকো।
পরিমল নাথওয়ানির জয়ে উচ্ছ্বসিত ঝাড়খণ্ড বিজেপি
রাঁচি: ঝাড়খণ্ড রাজ্যসভা নির্বাচনে এনডিএ সমর্থিত নির্দল প্রার্থী পরিমল নাথওয়ানির জয়ের পর উচ্ছ্বাসে মেতে উঠেছে ঝাড়খণ্ড বিজেপি। দলের নেতারা আগেই তাঁর জয়ের দাবি করেছিলেন, যা শেষ পর্যন্ত বাস্তবে পরিণত হয়েছে। ফলাফল ঘোষণার পর বিজেপি শিবিরে উৎসবের আবহ তৈরি হয়।
ঝাড়খণ্ডে স্বাভাবিকের চেয়ে ৫.৯ ডিগ্রি বাড়ল তাপমাত্রা, চরম অস্বস্তিতে সাধারণ মানুষ
সকাল সকাল ডেস্ক রাঁচি: ক্রমাগত পারদ চড়ছে ঝাড়খণ্ডে। রাঁচি সহ বিভিন্ন জেলায় বৃষ্টি না হওয়ায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। চাইবাসায় গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। এছাড়া ডালটনগঞ্জে স্বাভাবিকের চেয়ে ৫.৫ ডিগ্রি এবং রাঁচিতে তাপমাত্রা ২.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। তীব্র গরমের পাশাপাশি বাতাসে অত্যধিক আর্দ্রতার কারণে বেড়েছে মানুষের দুর্ভোগ। বৃহস্পতিবার রাজ্যের সর্বাধিক আর্দ্রতাযুক্ত স্থান বোকারো থার্মাল। আর্দ্রতার পরিমাণ প্রায় ৭৯ শতাংশ। এদিন রাজ্যের উষ্ণতম স্থান ডালটনগঞ্জ। সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও তাপমাত্রা লাতেহারে ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সকাল থেকেই রাঁচি ও তার সংলগ্ন এলাকায় দেখা গেছে আংশিক মেঘলা আকাশ । এদিন রাঁচিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস । অন্যদিকে জামশেদপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, ডালটনগঞ্জে সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, বোকারোতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। চাইবাসায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস।