প্যারিস ফ্যাশন উইকে নজর কাড়লেন ঐশ্বর্য রাই

সকাল সকাল ডেস্ক

প্যারিস ফ্যাশন উইক ২০২৬-এর মঞ্চে ফের নজর কাড়লেন বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই। আইফেল টাওয়ারের মনোরম দৃশ্যের মাঝে প্লেস জফ্রেতে আয়োজিত র‍্যাম্প শোয়ে তাঁর উপস্থিতি দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করে। লরিয়েল প্যারিসের এবারের অনুষ্ঠানের মূল ভাবনা ছিল ‘ওয়াক ইয়োর ওয়ার্থ’। সংস্থার বিশ্বব্র্যান্ড দূত হিসেবে অনুষ্ঠানে অংশ নেন ঐশ্বর্য। তাঁর সঙ্গে একই র‍্যাম্পে দেখা যায় মডেল কেন্ডাল জেনার এবং অভিনেত্রী ইভা লঙ্গোরিয়াকেও।

লরিয়েল প্যারিসের নবম ‘লে ডিফিলে’ অনুষ্ঠানে ঐশ্বর্যর উপস্থিতি ছিল অন্যতম আকর্ষণ। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে তাঁকে দেখা যায় ডিজাইনার ইয়ারা শুমেকারের তৈরি কালো মখমলের পোশাকে। পোশাকের সঙ্গে মাথায় ছিল মুকুটের আদলে তৈরি টিয়ারা, যা তাঁর সাজে রাজকীয় আবহ যোগ করে।

বারগান্ডি রঙের চুল, নজরকাড়া সাজসজ্জা এবং আত্মবিশ্বাসী উপস্থিতিতে ঐশ্বর্যর পুরো লুকেই ছিল এক বিশেষ আভিজাত্য। র‍্যাম্পে তাঁর হাঁটার মুহূর্তগুলিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

প্যারিস ফ্যাশন উইকের এই বিশেষ অনুষ্ঠানের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই ঐশ্বর্যর পোশাক, সাজ এবং র‍্যাম্পে তাঁর উপস্থিতি নিয়ে অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা। আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চে ভারতীয় তারকা হিসেবে ঐশ্বর্যর উপস্থিতি ফের একবার নজর কেড়েছে বিশ্বের ফ্যাশনপ্রেমীদের।

Read More News

Read More