মধ্যপ্রাচ্যসংঘাতেইরানেআড়াইহাজারেরবেশিশিশুহতাহত: ইউনিসেফ

সকাল সকাল ডেস্ক

জেনেভা: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে ইরান ও তার প্রতিবেশী দেশগুলোতে শিশুদের প্রাণহানি ও আহতের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) জানিয়েছে, গত পাঁচ মাসে সংঘাতকবলিত ছয়টি দেশে ৪ হাজারের বেশি শিশু নিহত বা আহত হয়েছে। এর মধ্যে শুধু ইরানেই হতাহত শিশুর সংখ্যা আড়াই হাজারের বেশি।

ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক আবদুল ফোফানা এক বিবৃতিতে জানান, ইরানে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ৩৮৬ শিশু নিহত এবং হাজার ১১৭ শিশু আহত হয়েছে। যুদ্ধের ভয়াবহ প্রভাব শিশুদের জীবন, শিক্ষা ও নিরাপত্তার ওপর গভীর আঘাত হানছে।

বিবৃতিতে বলা হয়েছে, যে বাড়ি, বিদ্যালয় ও আবাসিক এলাকাগুলো শিশুদের জন্য সবচেয়ে নিরাপদ হওয়ার কথা, সেখানেই তারা প্রাণ হারাচ্ছে অথবা গুরুতরভাবে আহত হচ্ছে। সর্বশেষ ৩০ জুলাই ইরানের দক্ষিণ উপকূলের কাছে কেশম দ্বীপে একটি আবাসিক ভবনে মার্কিন হামলায় বাবা-মায়ের সঙ্গে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুই শিশু আহত হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ।

আবদুল ফোফানা বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো প্রমাণ করছে যে, পুরো অঞ্চলে সংঘাতের সবচেয়ে বড় মূল্য দিচ্ছে শিশুরাই। যে যুদ্ধ তারা শুরু করেনি এবং বন্ধ করারও কোনও ক্ষমতা তাদের নেই, সেই সংঘাতের সবচেয়ে ভয়াবহ শিকার হচ্ছে নিরীহ শিশুরা। এই পরিস্থিতিকে কখনও স্বাভাবিক বলে মেনে নেওয়া যায় না।

ইউনিসেফ সংঘাতে জড়িত সব পক্ষের প্রতি আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলেছে, যুদ্ধবিরতি কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে, অবিলম্বে সহিংসতা বন্ধ করতে হবে এবং যেখানেই থাকুক না কেন, প্রতিটি শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নিতে হবে।

ইউনিসেফের মতে, শিশুদের জীবন, শিক্ষা ও মানসিক সুস্থতা রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে এই মানবিক সংকট আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

Read More News

পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক, নাগরিক নিরাপত্তা ও জ্বালানি সরবরাহে জোর প্রধানমন্ত্রীর

সকাল সকাল ডেস্ক, নয়াদিল্লি : পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রভাব পর্যালোচনায় বৃহস্পতিবার...

ভুরকুন্ডায় শীঘ্রই গড়ে উঠতে পারে কেন্দ্রীয় বিদ্যালয়ের স্থায়ী ভবন, কেন্দ্রীয় কয়লামন্ত্রীর সঙ্গে বৈঠকে আশ্বাস

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি, ৩০ জুলাই: ভুরকুন্ডায় কেন্দ্রীয় বিদ্যালয়ের স্থায়ী ভবন নির্মাণের...

Read More