সকাল সকাল ডেস্ক।
রাঁচি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৭৫টি পুনর্নির্মিত রেলস্টেশনের উদ্বোধন করেন। এই উপলক্ষে ঝাড়খণ্ডের পিস্কা রেলস্টেশনে অমৃত ভারত স্টেশন যোজনা-র অধীনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সন্তোষ কুমার গঙ্গওয়ার। উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় ঝাড়খণ্ডের পিস্কা ও মুড়ি রেলস্টেশনেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে রাজ্যপাল বলেন, অমৃত ভারত স্টেশন যোজনা কেবল রেলস্টেশনের পুনর্গঠন প্রকল্প নয়, বরং আধুনিক, নিরাপদ, পরিবেশবান্ধব ও যাত্রীকেন্দ্রিক ভারতের নির্মাণে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি দেশের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের সূচনাকে পরিচ্ছন্ন জ্বালানি, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে ভারতের একটি ঐতিহাসিক সাফল্য বলে উল্লেখ করেন। তাঁর কথায়, এটি উন্নত ও আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
রাজ্যপাল আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় রেল ক্রমাগত আধুনিক, নিরাপদ ও বিশ্বমানের পরিবহণ ব্যবস্থায় পরিণত হচ্ছে। তিনি জানান, অমৃত ভারত স্টেশন যোজনা, বন্দে ভারত ট্রেন, রেলপথের বিদ্যুতায়ন এবং ‘কবচ’-এর মতো আধুনিক নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে ভারতীয় রেল নতুন উচ্চতায় পৌঁছেছে। এর ফলে যাত্রীরা আরও নিরাপদ, সহজ ও আরামদায়ক ভ্রমণের সুযোগ পাচ্ছেন।
তিনি বলেন, পুনর্নির্মিত পিস্কা ও মুরি রেলস্টেশন ঝাড়খণ্ডের উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আধুনিক যাত্রীসুবিধার পাশাপাশি এই স্টেশনগুলির নকশায় স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকেও গুরুত্ব দেওয়া হয়েছে। রাজ্যপাল আশা প্রকাশ করেন, আধুনিক রেল পরিকাঠামো রাজ্যে পর্যটন, বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং উন্নত রেল যোগাযোগ ঝাড়খণ্ডের সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে আরও গতিশীল করবে।
গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি
নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...
No Comment! Be the first one.