গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার প্ৰায় চার কোটি টাকার গাঁজা, আটক এক

সকাল সকাল ডেস্ক।

পাথারকা‌ন্দি : শ্রীভূমি জেলার অন্তর্গত পাথারকা‌ন্দি থানাধীন সোনা‌খিরা এলাকার কলক‌লিব‌স্তির বাসিন্দা জনৈক গৃহস্থের বা‌ড়িতে হানা দিয়ে প্রায় চার কো‌টি টাকা মূল্যের ১১ কুইন্টাল নি‌ষিদ্ধ শুক‌নো গাঁজা উদ্ধা‌র করেছে পুলিশ। এর সঙ্গে একজনকে পুলিশ আটক করেছে।

পাথারকা‌ন্দি সম‌জেলার পুলিশ সুপার অনির্বাণ শর্মা জানান, গোপন সূত্রে প্রাপ্ত খব‌রের ভি‌ত্তিতে বুধবার রা‌তে পু‌লি‌শের এক‌ দল কলক‌লিব‌স্তির বাসিন্দা জনৈক ম‌ণিরুল ইসলা‌মের বা‌ড়ি‌তে হানা দি‌য়ে ৯০ প্যা‌কে‌টে প্রায় ১১ কুইন্টাল গাঁজা উদ্ধার ক‌রেছে। গাঁজাগু‌লো ত্রিপুরা থে‌কে রে‌লের পণ্যবাহী গা‌ড়ি‌তে ক‌রে এনে ম‌ণিরু‌লের বা‌ড়ি‌তে ডাম্পিং ক‌রা হয়েছিল। এখান থেকে সময়-সুযোগ বুঝে অন্যপত্র পাচা‌রের মতল‌বে মাদক কারবারিরা।

পু‌লি‌শ যখন অভিযা‌ন চালিয়েছিল, তখন বা‌ড়ির মা‌লিক‌ মণিরুল এবং মাদক কারবারে জ‌ড়িত অন্যযদের পাওয়া না গে‌লেও গাঁজা বহন করার অভি‌যো‌গে পু‌লিশ একজন‌কে আটক ক‌রেছে। ধৃ‌তকে চাঁদখিরার ১০ নম্বর ওয়া‌র্ডের বাসিন্দা জনৈক রবীন্দ্র দাসের ৫৫ বছর বয়সি ছেলে রাণা দাস বলে পরিচয় পাওয়া গেছে।

Read More News

ডুরান্ড কাপ আয়োজন নিয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে সেনা কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ

সকাল সকাল ডেস্ক রাঁচি রাঁচির কাঁকে রোডে অবস্থিত মুখ্যমন্ত্রীর আবাসিক কার্যালয়ে বৃহস্পতিবার...

মাদকাসক্তি বিরোধী সচেতনতায় রাঁচিতে ম্যারাথন দৌড়, তরুণদের শপথ ঝাড়খণ্ডকে নেশামুক্ত গড়ার

সকাল সকাল ডেস্ক রাঁচি মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত সোরেনের নির্দেশে ঝাড়খণ্ডজুড়ে মাদকাসক্তি বিরোধী...

ভোটার তালিকা থেকে যোগ্য ভোটারের নাম বাদ যাবে না, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাঁচি: ঝাড়খণ্ডের মুখ্য নির্বাচনী আধিকারিক কে. রবি কুমার স্পষ্ট জানিয়েছেন, বিশেষ নিবিড়...

Read More