সকাল সকাল ডেস্ক
প্যারিস: ইউরোপজুড়ে তীব্র দাবদাহ ও অসহ্য গরম! মাত্রাতিরিক্ত গরমে ফ্রান্স মৃত্যু হয়েছে ১৮ জনের। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইউরোপজুড়ে তীব্র দাবদাহ অব্যাহত থাকায় ফ্রান্সে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। ফ্রান্সের বেশ কয়েকটি শহরে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মৃতদের মধ্যে দু’টি শিশুও রয়েছে, যারা প্রচণ্ড গরমের মধ্যে গাড়ির ভিতরে আটকে পড়ায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে।
এদিকে, ফ্রান্সজুড়ে স্কুলগুলি হয় বন্ধ করে দেওয়া হয়েছে, অথবা সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে; অন্যদিকে ব্রিটেনের আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, চলতি সপ্তাহের শেষের দিকে জুনের তাপমাত্রার রেকর্ড ভেঙে যেতে পারে।
No Comment! Be the first one.