সকাল সকাল ডেস্ক,
হিউস্টন : ফিফা বিশ্বকাপে গ্রুপপর্বের ম্যাচে সুইডেনকে ৫-১ গোলে হারিয়ে নেদারল্যান্ডস ব্রাজিলকে ছাড়িয়ে গেল। বিশ্বকাপে টানা সর্বোচ্চ ১৪ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ল ডাচরা। বিশ্বকাপে ১৯৫৮ থেকে ১৯৬৬ পর্যন্ত টানা ১৩ ম্যাচ অপরাজিত ছিল পেলের ব্রাজিল।
হিউস্টনে শনিবার রাতের এই ম্যাচে নেদারল্যান্ডসের পক্ষে ১৭ মিনিটের মধ্যে দুটি গোল করেন ব্রায়ান ব্রবি। ডাচ জাতীয় দলের জার্সিতে এটি তার তৃতীয় গোল।
বিরতির পরই ব্যবধান ৩–০ করে নেদারল্যান্ডস। ৪৭ মিনিটে ডেনজেল ডামফ্রিসের পাশ থেকে তৃতীয় গোলটি করেন কোডি গাকপো। এরপর ৫৪ মিনিটে দারুণ এক শটে দলের চার ও নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। ম্যাচের ৫৯ মিনিটে প্রতিআক্রমণে সুইডেনের হয়ে একটি গোল শোধ করেন অ্যান্থনি এলাঙ্গা। তবে ৮৭ মিনিটে ডাচদের হয়ে ৫ নম্বর গোলটি করেন ক্রিসেনসিও সামারভিল।
এই জয়ে এফ’ গ্রুপে ২ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে চলে গেল ডাচরা। এই জয়ে বিশ্বকাপের নকআউট পর্বে যাওয়ার আশা প্রায় নিশ্চিত করল তারা। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে সুইডেন। তৃতীয় জাপানের সংগ্রহ ১ ম্যাচে ১ পয়েন্ট। সুইডেনের কাছে ৫-১ গোলে হারা তিউনিসিয়া কোনো পয়েন্ট না পেয়ে রয়েছে শেষে।
No Comment! Be the first one.