দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে সরকারি বাসের ধাক্কা; মৃত ২, আহত অন্তত ২৯

সকাল সকাল ডেস্ক

জলপাইগুড়ি:- জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির উল্লা ডাবরী এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সরকারি বাস ধাক্কা মারায় রবিবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ২৯ জন আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আহতদের মধ্যে এক শিশু-সহ তিন জনের অবস্থা আশঙ্কাজনক।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে কোচবিহারগামী একটি সরকারি বাস ময়নাগুড়ির দোমনী ও উল্লা ডাবরীর মাঝামাঝি এলাকায় পৌঁছলে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার অভিঘাতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ময়নাগুড়ি থানার পুলিশ ও দমকল বাহিনী। উদ্ধারকাজ চালিয়ে আহতদের দ্রুত ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল এবং পরে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মোট ২৯ জন আহতকে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ১৫ জন পুরুষ, ১২ জন মহিলা এবং দেড় বছর ও ৯ বছর বয়সি দুই শিশুও রয়েছে।এদিকে, ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে এক জন এবং জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও এক জনকে মৃত অবস্থায় আনা হয়। মৃত দু’জনই পুরুষ বলে জানা গিয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Read More News

প্রধানমন্ত্রীর ভিডিও সরানোয় ক্ষমা চাইল মেটা, অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকে দুঃখপ্রকাশ

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও সাময়িকভাবে ফেসবুক থেকে সরিয়ে...

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

Read More