এফআইএইচ মহিলা নেশন্স কাপ : চিলিকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিল ভারত

সকাল সকাল ডেস্ক,

অকল্যান্ড : শনিবার অকল্যান্ডে অনুষ্ঠিত এফআইএইচ উইমেন্স নেশনস কাপের সেমিফাইনালে চিলিকে ছয় গোলে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়ে ভারত ফাইনালে পৌঁছেছে। যেখানে চিলি গোল করতে ব্যর্থ হয়।

ভারতের হয়ে গোল করেছেন নভনীত কৌর (৬’, ১৩’), দীপিকা (১৪’, ১৮’), নেহা (৩২’) এবং রুতুজা দাদাসো পিসাল (৩৯’)।

অন্যদিকে, অধিনায়ক সালিমা টেটে তাঁর অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হয়েছেন। ফাইনালে ভারত যুক্তরাষ্ট্র অথবা স্বাগতিক নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

Read More