আত্মঘাতী হামলায় ফের রক্তাক্ত পাকিস্তান, মৃত কমপক্ষে ২১ পুলিশ কর্মী

সকাল সকাল ডেস্ক

ইসলামাবাদ: আত্মঘাতী হামলায় ফের রক্তাক্ত হল পাকিস্তান। বান্নু চেকপয়েন্টে আত্মঘাতী হামলায় ২১ জন পুলিশ মারা গিয়েছে ও ৩ জন আহত হয়েছেন। পুলিশ ও নিরাপত্তা বাহিনী জানিয়েছে, আফগানিস্তান লাগোয়া উত্তর-পশ্চিম পাকিস্তানের একটি পুলিশ ফাঁড়িতে গাড়ি বোমা হামলা ও তার পরবর্তী তীব্র গোলাগুলিতে অন্তত ২১ জন পুলিশ আধিকারিক নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় এই হামলার দায় স্বীকার করেছে ইত্তেহাদ-উল-মুজাহিদিন পাকিস্তান নামে পরিচিত সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি জোট।

পুলিশ আধিকারিক জাহিদ খান জানান, একজন আত্মঘাতী বোমা হামলাকারী ও কয়েকজন আততায়ী নিরাপত্তা চৌকির কাছে বিস্ফোরক বোঝাই একটি গাড়ির বিস্ফোরণ ঘটায়। তিনি বলেন, এর কিছুক্ষণ পরেই একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং বিস্ফোরণের প্রভাবে নিরাপত্তা চৌকিটি ধসে পড়ে। শনিবারের হামলার পর তোলা ছবিতে দেখা যায়, পুলিশ চৌকিটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এলাকা জুড়ে ইট, পোড়া ধ্বংসাবশেষ ও দুমড়ানো-মুচড়ানো যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More