সকাল সকাল ডেস্ক
দুবাই: আল জাজিরার প্রকাশিত তথ্য অনুযায়ী, আমেরিকা–ইজরায়েল ও ইরানের মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘর্ষে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। ২ এপ্রিল পর্যন্ত মৃতের সংখ্যা ১৫৬৩ ছাড়িয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এই সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কোন দেশে কত মৃত্যু—
- লেবানন: নিহত ১,৩৪৫ জন, আহত ৪,০৪০ জন
- ইজরায়েল: নিহত ২৮ জন, আহত ৩,২২৩ জন
- আমেরিকা: নিহত ১৩ জন, আহত ২০০ জন
- পশ্চিম তীর: নিহত ৪ জন
- সংযুক্ত আরব আমিরাত: নিহত ১২ জন, আহত ১৬৯ জন
- বাহরাইন: নিহত ৩ জন
- সৌদি আরব: নিহত ২ জন, আহত ২০ জন
- কুয়েত: নিহত ৬ জন
- ওমান: নিহত ৩ জন
- কাতার: আহত ১৬ জন
- জর্ডন: আহত ২০ জন
- সিরিয়া: নিহত ৪ জন
- ইরাক: নিহত ১০৭ জন
পরিস্থিতি ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠছে এবং আন্তর্জাতিক মহলে এই যুদ্ধ থামানোর আহ্বান জোরদার হচ্ছে।
No Comment! Be the first one.