এলডিপি-র বড় জয়, জাপানের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্বহাল হবেন তাকাইচি

সকাল সকাল ডেস্ক

টোকিও: জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি বুধবার তাঁর মন্ত্রিসভা-সহ পদত্যাগ করেছেন। তাকাইচি প্রশাসনের মন্ত্রি পরিষদের সদস্যরা মন্ত্রিসভার বৈঠকে একত্রে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বুধবারই নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য সংসদ নতুন অধিবেশন ডাকবে। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)-র প্রেসিডেন্ট তাকাইচিকে প্রধানমন্ত্রী হিসেবে পুনর্বহাল করা হবে বলে আশা করা হচ্ছে।

গত ৮ ফেব্রুয়ারির প্রতিনিধি পরিষদের নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ঐতিহাসিক জয়ের পর বুধবার সংসদীয় ভোটে সানা তাকাইচি জাপানের প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনির্বাচিত হতে চলেছেন। ১৫০ দিনের অধিবেশন শুরুর আগে, সংবিধান অনুসারে তাকাইচির মন্ত্রিসভা একত্রে পদত্যাগ করে।

Read More News

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

Read More