সকাল সকাল ডেস্ক
ব্রাটিস্লাভা (স্লোভাকিয়া)। স্লোভাকিয়ায় রবিবার সন্ধ্যায় দুটি ট্রেনের সংঘর্ষে বহু যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাতুস সুতাজ এষ্টোক এই তথ্য জানিয়েছেন। দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে এষ্টোক জানান, একটি ট্রেন আগে থেকেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল, তখন আরেকটি ট্রেন পিছন দিক থেকে এসে সেটিকে ধাক্কা মারে।
পরে তিনি টেলিভিশনে প্রচারিত এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বলেন, দুর্ঘটনাটি রাজধানী ব্রাটিস্লাভা এবং তার প্রায় ২০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত পেজিনোকের মধ্যবর্তী ‘করিডর’-এ ঘটেছে।
তিনি জানান, এই ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি স্পষ্ট করেছেন যে, দুর্ঘটনায় কারও মৃত্যু হয়নি বা কেউ গুরুতরভাবে আহত হননি।
এদিকে, ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, “প্রাথমিক তথ্য অনুযায়ী, ট্রেনগুলির মুখোমুখি সংঘর্ষ হয়নি এবং কোনও ট্রেন লাইনচ্যুতও হয়নি।”
তবে একটি সংবাদমাধ্যম এক যাত্রীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে, সংঘর্ষের সময় একটি তীব্র “বিস্ফোরণধর্মী শব্দ” শোনা গিয়েছিল।
এর আগে, গত ১৩ অক্টোবর পূর্ব স্লোভাকিয়ায় দুটি ট্রেনের সংঘর্ষে ৯১ জন আহত হয়েছিলেন।
No Comment! Be the first one.