সকাল সকাল ডেস্ক।
পালি :
রাজস্থানের পালি-জোধপুর জাতীয় সড়ক (হাইওয়ে ৬২)-এ শুক্রবার সন্ধ্যায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। যার জেরে প্রাণ হারায় ২ জন, আহত আরও ৭ জন। দুর্ঘটনাটি ঘটে রোহট এলাকার লালকি মোড়ে, যখন একটি গাড়ির টায়ার আচমকা ফেটে যায়। টায়ার ফাটার সঙ্গে সঙ্গে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে রাস্তার ধারে একটি ক্ষেতের বেড়ার মধ্যে গিয়ে ধাক্কা মারে।
শনিবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনাস্থলেই মারা যান মিত্রাজ সিং (১৮ ) এবং বিশ্বরাজ সিং (৩)। আহতদের দ্রুত রোহট সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর অবস্থায় সবাইকে জোধপুরে স্থানান্তর করা হয়েছে।
জানা গেছে, মৃত এবং আহতরা একই পরিবারের সদস্য। তাঁরা আবুরোডের আসপুরা, গুজরাটের গান্ধীনগরের রঙপুর এবং মেহসানার ভাটনাঘর এলাকার বাসিন্দা। পরিবারটি জয়সলমের-বাড়মের ভ্রমণ শেষে শুক্রবার রাতে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে।
গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি
নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...
No Comment! Be the first one.