অন্ধ্রপ্রদেশে সফরে প্রধানমন্ত্রী, পুজো দিলেন শ্রী ভ্রমরম্ব মল্লিকার্জুন স্বামী ভারলা দেবস্থানমে

সকাল সকাল ডেস্ক।

নয়াদিল্লি :

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশ সফরে রয়েছেন। এদিন কুর্নুলে প্রায় ১৩,৪৩০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পগুলি শিল্প, বিদ্যুৎ সঞ্চালন, সড়ক, রেলপথ, প্রতিরক্ষা উৎপাদন এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস-সহ একাধিক ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত।

একগুচ্ছ কর্মসূচির ফাঁকে প্রধানমন্ত্রী এদিন শ্রীশৈলমের শ্রী ভ্রমরম্ব মল্লিকার্জুন স্বামী ভারলা দেবস্থানমে পুজো ও দর্শন করেছেন। ছত্রপতি শিবাজি মহারাজের ঐতিহ্য স্মরণে শ্রীশৈলমের শ্রী শিবাজি স্ফূর্তী কেন্দ্রও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন অন্ধ্রপ্রদেশের কুর্নুল বিমানবন্দরে পৌঁছলে বিমানবন্দরে রাজ্যপাল এস. আবদুল নাজীর, মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ এবং অন্যান্য উচ্চপদস্থ ব্যক্তিরা তাঁকে অভ্যর্থনা জানান।

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More