সেবকের কাছে বড়সড় ধস, ১০ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ

সকাল সকাল ডেস্ক।

শিলিগুড়ি, ৩০ আগস্ট : সিকিম-বাংলা সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়কে আবারও ভোগান্তির সৃষ্টি হয়েছে। শনিবার ভোর রাতে কালিঝোরা ও সেবকের মাঝামাঝি এলাকায় বড়সড় ধস নামে। ধসের কারণে জাতীয় সড়কে সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, রাস্তায় পড়ে থাকা বড় পাথর সরিয়ে এবং ধস মেরামত করতে কিছুটা সময় লাগবে। এই সড়কে যান চলাচল বন্ধ হওয়ায় কালিম্পং জেলা প্রশাসন বিকল্প রাস্তা হিসাবে লাভা এবং গরুবাথান হয়ে সিকিম যাওয়ার পরামর্শ দিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ভোর রাতে সেবক করোনেশন সেতু থেকে কালিঝোরা যাওয়ার পথে উপরের পাহাড় থেকে একটি বিশাল বোল্ডার নেমে আসে। এটি দিনের বেলা ঘটত হলে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল। প্রশাসনের অনুমান, গত কয়েকদিন পাহাড়ে প্রবল বর্ষণের কারণে এই ধসের ঘটনা ঘটেছে।

পূর্বের কয়েকদিনে ১০ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় ধসের ঘটনা ঘটেছে এবং রাস্তার বিভিন্ন অংশে ফাটল দেখা গেছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ ধস মেরামত করে যোগাযোগ ব্যবস্থা সচল রাখার চেষ্টা করছে।

Read More News

প্রধানমন্ত্রীর ভিডিও সরানোয় ক্ষমা চাইল মেটা, অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকে দুঃখপ্রকাশ

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও সাময়িকভাবে ফেসবুক থেকে সরিয়ে...

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

Read More