জেলা সংগঠনে রদবদল, সভাপতি-চেয়ারম্যানদের নাম ঘোষণা তৃণমূলের

সকাল সকাল ডেস্ক।

কলকাতা : রাজ্যে বেশ কিছু জেলায় সভাপতি ও চেয়ারম্যান বদল করে শুক্রবার তালিকা প্রকাশ করল তৃণমূল। বেশ কয়েকটি জেলায় রদবদল হলেও, কিছু কিছু জায়গায় কোনও বদল করা হয়নি। তবে তাৎপর্যপূর্ণভাবে উত্তর কলকাতা জেলার ক্ষেত্রে ৯ সদস্যের কোর কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও রাজ্য কমিটিতে নতুন করে রাজ্য সহ–সভাপতি, সাধারণ সম্পাদক ও সম্পাদক মিলিয়ে ১৪ জন পদাধিকারীকে জায়গা দেওয়া হয়েছে।

জেলা সভাপতি বদল করা হয়েছে হাওড়াতেও। তবে তা হাওড়া গ্রামীণে নয়, হাওড়া শহর সাংগঠনিক জেলার সভাপতি বদল করা হয়েছে। কল্যাণ ঘোষের পরিবর্তে গৌতম চৌধুরীকে দেওয়া হয়েছে হাওড়া শহর সাংগঠনিক জেলার সভাপতি পদ।

নতুন তালিকায় নজরে পড়ার মতোই কিছু ঘটনা রয়েছে। যেমন শুভেন্দু অধিকারীর জেলা বলে পরিচিত পূর্ব মেদিনীপুর জেলা। কাঁথি সাংগঠনিক জেলায় পীযূষ পণ্ডা ছিলেন জেলা সভাপতি। তা অপরিবর্তিত রাখা হল। কিন্তু তমলুক সাংগঠনিক জেলার সভাপতি বদল করে দেওয়া হল। অসিত চট্টোপাধ্যায়ের পরিবর্তে সেখানে জেলা সভাপতি করা হয়েছে সুজিত কুমার রায়কে।

Read More News

প্রধানমন্ত্রীর ভিডিও সরানোয় ক্ষমা চাইল মেটা, অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকে দুঃখপ্রকাশ

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও সাময়িকভাবে ফেসবুক থেকে সরিয়ে...

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

Read More