গুয়াতেমালায় যাত্রিবাহী বাস খাদে পড়ে মৃত ১৫, আহত ১৯

সকাল সকাল ডেস্ক

গুয়াতেমালা সিটি,: গুয়াতেমালার পশ্চিমাঞ্চলে জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৯ জন । শনিবার (ভারতীয় সময় অনুসারে রবিবার ) একটি যাত্রিবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়।

স্থানীয় দমকল বিভাগের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে রয়েছেন ১১ জন পুরুষ, তিন জন মহিলা ও এক নাবালক। দুর্ঘটনার পর দ্রুত উদ্ধারকাজ শুরু করে আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ঘন কুয়াশা ও কম দৃশ্যমানতা দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে। প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে।

Read More News

ভোটার তালিকা থেকে যোগ্য ভোটারের নাম বাদ যাবে না, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাঁচি: ঝাড়খণ্ডের মুখ্য নির্বাচনী আধিকারিক কে. রবি কুমার স্পষ্ট জানিয়েছেন, বিশেষ নিবিড়...

Read More