প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে বেড়েছে বাঘের সংখ্যা ও সংরক্ষিত বনাঞ্চল: ভূপেন্দ্র যাদব

সকাল সকাল ডেস্ক

নয়াদিল্লি : আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে বন্যপ্রাণ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে। এদিন নয়াদিল্লির ইন্দিরা পরিবেশ ভবনে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত বারো বছরে দেশে বাঘের সংখ্যা যেমন উল্লেখযোগ্যভাবে বেড়েছে, তেমনি বৃদ্ধি পেয়েছে বাঘ সংরক্ষণের জন্য নির্ধারিত অভয়ারণ্যের সংখ্যাও।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভূপেন্দ্র যাদব বিদ্যালয়-স্তরের চিত্রাঙ্কন ও মুখোশ নির্মাণ প্রতিযোগিতার বিজয়ী পড়ুয়াদের সঙ্গে মতবিনিময় করেন। প্রতিযোগীদের শিল্পকর্ম ও ভাবনায় বন্যপ্রাণ সংরক্ষণ এবং প্রকৃতির প্রতি দায়বদ্ধতার বার্তা উঠে এসেছে বলে তিনি প্রশংসা করেন।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, বন্যপ্রাণ সংরক্ষণ শুধু পরিসংখ্যান বা সরকারি উদ্যোগের বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে মানুষের আবেগ, দীর্ঘদিনের অভিজ্ঞতা, ঐতিহ্যবাহী জ্ঞান এবং প্রকৃতির প্রতি গভীর শ্রদ্ধাবোধ। তিনি সকলকে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

ভূপেন্দ্র যাদবের মতে, বাঘ সংরক্ষণে ভারতের সাফল্য বিশ্বের কাছে এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। সরকারের ধারাবাহিক উদ্যোগ, বনাঞ্চল সম্প্রসারণ, আধুনিক পর্যবেক্ষণ ব্যবস্থা এবং স্থানীয় মানুষের অংশগ্রহণের ফলে দেশে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং সংরক্ষণ ব্যবস্থাও আরও শক্তিশালী হয়েছে।

আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলা এবং বন্যপ্রাণ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা।

Read More News

ভুরকুন্ডায় শীঘ্রই গড়ে উঠতে পারে কেন্দ্রীয় বিদ্যালয়ের স্থায়ী ভবন, কেন্দ্রীয় কয়লামন্ত্রীর সঙ্গে বৈঠকে আশ্বাস

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি, ৩০ জুলাই: ভুরকুন্ডায় কেন্দ্রীয় বিদ্যালয়ের স্থায়ী ভবন নির্মাণের...

Read More