সমাজ মাধ্যমে আদালতে শুনানির অডিও-ভিডিও নিয়ে নির্দেশিকা সুপ্রিম কোর্টের

সকাল সকাল ডেস্ক।

নয়াদিল্লি: আদালতে শুনানির অডিও ও ভিডিও রেকর্ডিং পূর্ব অনুমতি ছাড়া সমাজ মাধ্যমে পোস্ট করা সংক্রান্ত বিষয়ে নির্দেশিকা দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের ক্ষেত্রে সেক্রেটারি জেনারেল এবং হাইকোর্টের ক্ষেত্রে রেজিস্ট্রার জেনারেলের পূর্ব অনুমতি ছাড়া সমাজ মাধ্যম ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে আদালতের শুনানির অডিও-ভিডিও রেকর্ডিং পোস্ট, রিপোস্ট বা আপলোড করা নিষিদ্ধ করা হয়েছে শীর্ষ আদালতের তরফে। তবে আদালত এও জানিয়েছে যে, এই অন্তর্বর্তীকালীন নির্দেশ আদালতের কার্যক্রমের সংবাদ পরিবেশনের ওপর কোনও প্রভাব ফেলবে না।

প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী ও ভি মোহনার বেঞ্চ, সমাজ মাধ্যমে আদালতের শুনানির লাইভ-স্ট্রিমিং ও ভিডিও-র অপব্যবহার সংক্রান্ত একটি আবেদনের প্রেক্ষিতে কেন্দ্র এবং অন্যদের কাছে জবাব চেয়েছে। আদালত সাংবাদিক হর্ষিতা গ্রোভারের দায়ের করা একটি জনস্বার্থ মামলা (পিআইএল)-তে আদালতে শুনানির রেকর্ডিংয়ের ক্লিপিং, সম্পাদনা, শেয়ারিং এবং তা থেকে অর্থ উপার্জনের বিষয়টি নিয়ন্ত্রণের জন্য নির্দেশিকা চাওয়া হয়েছিল।

Read More News

কুমিরমুড়ি গ্রামের ছেলে থেকে জাতীয় পুরস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা, রবি রাজ মুর্মুর সাফল্যের গল্প

সকাল সকাল ডেস্ক রাঁচি, ২৪ জুলাই: ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার জাদুগোড়ার কুমিরমুড়ি গ্রামের...

বাংলাদেশের বিরুদ্ধে পূর্ণশক্তির দল ঘোষণা অস্ট্রেলিয়ার, ফিরলেন কামিন্স-হ্যাজলউড-লায়ন

সকাল সকাল ডেস্ক বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে অভিজ্ঞদের প্রত্যাবর্তন, পূর্ণশক্তির দল নিয়েই মাঠে...

শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা খতিয়ে দেখলেন অমিত শাহ, সীমান্ত সুরক্ষায় উচ্চপর্যায়ের বৈঠক

সকাল সকাল ডেস্ক শিলিগুড়ি : কেন্দ্রে নতুন সরকার গঠনের পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে এসে ভারত-বাংলাদেশ...

Read More