সকাল সকাল ডেস্ক।
আরামবাগ: দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চ, পশ্চিমবঙ্গের হুগলি জেলার উদ্যোগে শনিবার আরামবাগ শহরে একটি পদযাত্রা ও পথসভার আয়োজন করা হয়।
এদিন পদযাত্রাটি আরামবাগের নেতাজি স্কয়ার থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে পুনরায় নেতাজি স্কয়ারে এসে শেষ হয়। পদযাত্রায় অংশগ্রহণকারীরা দেশবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং জাতীয় ঐক্য, সংস্কৃতি ও শিক্ষার সুরক্ষার পক্ষে বিভিন্ন স্লোগান তোলেন।
পদযাত্রা শেষে নেতাজি স্কয়ারে একটি পথসভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত বক্তারা দেশের ঐক্য ও অখণ্ডতা রক্ষার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। তাঁরা বলেন, শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে সমাজকে সচেতন করে তোলাই এই মঞ্চের অন্যতম লক্ষ্য। পাশাপাশি দেশবিরোধী শক্তির অপচেষ্টা রুখে দিতে সাধারণ মানুষকে আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চের জেলা ও স্থানীয় নেতৃত্ব ছাড়াও বহু সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকদের দাবি, এই ধরনের কর্মসূচি আগামী দিনেও জেলার বিভিন্ন প্রান্তে সংগঠিত করা হবে।
No Comment! Be the first one.