৮৭ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস রোনাল্ডোর আল-নাসেরের

সকাল সকাল ডেস্ক

হায়দরাবাদ : ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সৌজন্যে গত কয়েক বছর ধরেই বিশ্ব ফুটবলের নজরে সৌদি প্রো-লিগের ক্লাব আল-নাসের। এবার রোনাল্ডোর নেতৃত্বেই ক্লাব ফুটবলে নতুন ইতিহাস গড়ল সৌদি আরবের দলটি। দেশের সর্বোচ্চ লিগে টানা ৯৪টি ম্যাচে গোল করে বিশ্ব ফুটবলের দীর্ঘদিনের এক নজির ভেঙে দিয়েছে আল-নাসের।

এর আগে কোনও দেশের সর্বোচ্চ পর্যায়ের লিগে টানা সর্বাধিক ম্যাচে গোল করার রেকর্ড ছিল আর্জেন্তিনার ঐতিহ্যশালী ক্লাব রিভার প্লেটের দখলে। ১৯৩৬ থেকে ১৯৩৯ সালের মধ্যে টানা ৯৩টি লিগ ম্যাচে গোল করেছিল তারা। প্রায় ৮৭ বছরের পুরনো সেই রেকর্ড এবার ভেঙে দিল আল-নাসের। টানা ৯৪টি সৌদি প্রো-লিগ ম্যাচে অন্তত একটি করে গোল করেছে রোনাল্ডোর দল।

আল-নাসেরের এই ঐতিহাসিক যাত্রা শুরু হয়েছিল ২০২৩ সালের ৮ ডিসেম্বর। সেদিন আল-রিয়াধকে ৪-১ গোলে হারিয়েছিল তারা। শনিবার আল-খালিজের বিরুদ্ধে গোল করেই নতুন রেকর্ড নিজেদের নামে করে আল-নাসের। যদিও রেকর্ডের ম্যাচে জয় আসেনি। প্রথমার্ধের সংযুক্তি সময়ে আল-খালিজকে এগিয়ে দেন ওমর মাসকারেল। ৭২ মিনিটে আল-নাসেরের হয়ে সমতা ফেরান আবদুল্লাহ আল-হামদান। শেষ পর্যন্ত ড্র হওয়ায় দু’পয়েন্ট মাঠে ফেলে আসতে হয় রোনাল্ডোদের। সাত ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে বর্তমানে সৌদি প্রো-লিগের তৃতীয় স্থানে রয়েছে আল-নাসের।

অধিনায়ক হিসেবে এই ঐতিহাসিক কীর্তির সঙ্গে জড়িয়ে গেল রোনাল্ডোর নামও। আল-নাসেরের এই দীর্ঘ গোলের ধারার একটা বড় অংশে দলের নেতৃত্ব দিয়েছেন পর্তুগিজ মহাতারকা। সৌদি ফুটবলে যোগ দেওয়ার পর থেকে গোলের পর গোল করে দলের আক্রমণের প্রধান ভরসা হয়ে উঠেছেন তিনি।

আপাতত ঘরোয়া লিগ থেকে নজর সরিয়ে মহাদেশীয় প্রতিযোগিতায় মনোনিবেশ করছে আল-নাসের। মঙ্গলবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীর ক্লাব আল-আইনের মুখোমুখি হবে রোনাল্ডোর দল।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

ভারত এখন আত্মবিশ্বাসী ও সক্ষম রাষ্ট্র, বিশ্বমঞ্চে নিয়ম নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে: রাজনাথ সিং

সকাল সকাল ডেস্ক লখনউ : ভারত আজ শুধু বিশ্বের অন্যতম দ্রুত বিকাশমান অর্থনীতি নয়, বরং নিজস্ব সভ্যতা,...

Read More