সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা বিরোধী দলগুলির

সকাল সকাল ডেস্ক

নয়াদিল্লি : বিরোধী ‘ইন্ডি’ জোটের সাংসদ ও নেতারা সোমবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রায় অংশ নেন।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা-সহ ‘ইন্ডি’ জোটের একাধিক শীর্ষ নেতাকে নিয়ে এদিন একটি বিশেষ বাস ‘কনস্টিটিউশন ক্লাব’ থেকে বারাখাম্বা রোডের দিকে রওনা হয়। সেখান থেকে বিরোধী নেতারা হেঁটে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবেন বলে জানা গিয়েছে।

বিরোধী জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এবং তথাকথিত ‘ভোট চুরি’ রুখতে সুপ্রিম কোর্টে একটি আনুষ্ঠানিক আবেদনপত্র (পিটিশন) দাখিল করা হবে।

পদযাত্রার আগে কনস্টিটিউশন ক্লাবে জড়ো হন বিরোধী সাংসদরা। সেখানে তাঁরা বিভিন্ন স্লোগান দেন। এই কর্মসূচিতে কংগ্রেস নেতাদের পাশাপাশি শিবসেনা (ইউবিটি)-র সঞ্জয় রাউত ও অরবিন্দ সাওয়ান্ত, সমাজবাদী পার্টির ধর্মেন্দ্র যাদব, তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মহুয়া মাজী-সহ বিভিন্ন বিরোধী দলের সাংসদরা অংশ নেন।

এদিকে, পদযাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়।

Read More News

ইন্ডি জোটের বৈঠকে অখিলেশের অনুপস্থিতির কারণ জানালেন বেণুগোপাল, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি কংগ্রেসের

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডি জোটের গুরুত্বপূর্ণ বৈঠকে সমাজবাদী...

Read More