সকাল সকাল ডেস্ক।
আরারিয়া: এনডিএ সরকার অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে ফের বিরোধীদের কড়া আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার আরারিয়ায় এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, “আমাদের দেশের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ অনুপ্রবেশকারীরা। এনডিএ সরকার প্রতিটি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে দেশ থেকে বিতাড়িত করার জন্য সম্পূর্ণ সততার সঙ্গে কাজ করছে। কিন্তু আরজেডি এবং কংগ্রেসের নেতারা এই অনুপ্রবেশকারীদের রক্ষা করতে ব্যস্ত। তারা জনগণকে বিভ্রান্ত করতে নানা মিথ্যা প্রচার চালাচ্ছে।”
তিনি আরও বলেন, “কংগ্রেস হোক বা আরজেডি — দেশের নিরাপত্তা ও জনগণের আস্থার বিষয়ে তাদের কোনও চিন্তা নেই। এ কারণেই তারা আমাদের বিশ্বাস ও সংস্কৃতিকে অপমান করে। কংগ্রেসের নামদার নেতা বিহারে এসে ছঠি মাইয়া পূজাকে নাটক বলে অভিহিত করেছেন। এটি আমাদের মা-বোনেদের আস্থার প্রতি চরম অসম্মান। যারা ছঠি মাইয়ার উপাসনা করেন, তারা উপবাস থেকে জলও পান করেন না — আর কংগ্রেস সেটিকে প্রহসন বলে কটাক্ষ করছে।”
প্রধানমন্ত্রীর দাবি, এনডিএ সরকার দেশের নিরাপত্তা ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় অঙ্গীকারবদ্ধ, আর বিরোধীরা কেবল ভোটব্যাঙ্ক রাজনীতির স্বার্থে অনুপ্রবেশকারীদের তোষণ করছে।
No Comment! Be the first one.