জাপান মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে লক্ষ্য সেন, চিনা প্রতিপক্ষকে হারিয়ে দুরন্ত জয়

সকাল সকাল ডেস্ক

কুমামোতো, ১২ নভেম্বর : দুরন্ত ছন্দ বজায় রেখে জাপান মাস্টার্স ২০২৬ ব্যাডমিন্টন প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতের তারকা শাটলার লক্ষ্য সেন। বৃহস্পতিবার প্রি-কোয়ার্টার ফাইনালে চিনের ডং তিয়ান ইয়াওকে সরাসরি গেমে ২১-৮, ২১-১৪ ব্যবধানে পরাজিত করেন তিনি।

জার্মানিতে হাইলো ওপেনের খেতাব জয়ের পর জাপানে খেলতে এসেছেন লক্ষ্য। প্রথম রাউন্ডে চিনা তাইপের চি ইউ জেনকে ২১-১৯, ২১-১৮ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছিলেন তিনি।

বৃহস্পতিবারের ম্যাচে শুরু থেকেই আধিপত্য বজায় রাখেন ভারতীয় তারকা। টানা আট পয়েন্ট তুলে মাত্র ১৩ মিনিটে প্রথম গেম ২১-৮ ব্যবধানে জিতে নেন। দ্বিতীয় গেমে চিনা প্রতিপক্ষ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও লক্ষ্য তাঁকে বিশেষ সুযোগ দেননি। একসময় ৬-৪ ব্যবধানে এগিয়ে থাকার পর টানা ছয় পয়েন্ট অর্জন করে ব্যবধান ১২-৬ করেন। শেষ পর্যন্ত সহজ জয় তুলে নেন।

২৫ বছর বয়সি লক্ষ্যের কাছে চলতি মরশুমে এই সাফল্য বিশেষ গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সার্কিটে কিছুটা কঠিন সময় কাটানোর পর হাইলো ওপেনে খেতাব জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন তিনি। ফাইনালে ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টিকে ২১-১৭, ২১-১০ ব্যবধানে হারিয়েছিলেন। সেটি ছিল চলতি মরশুমে তাঁর প্রথম এবং কেরিয়ারের সপ্তম খেতাব।

জাপানে ধারাবাহিক সাফল্যের ফলে মরশুমের শেষদিকে বিডব্লিউএফ ট্যুর ফাইনালসে যোগ্যতা অর্জনের সম্ভাবনাও উজ্জ্বল হয়েছে লক্ষ্যের।

কোয়ার্টার ফাইনালে তাঁর সম্ভাব্য প্রতিপক্ষ কানাডার চতুর্থ বাছাই ভিক্টর লাই। তবে তার আগে লাইকে জাপানের ইউশি তানাকাকে হারাতে হবে। গত বছর এই প্রতিযোগিতার সেমিফাইনালে কেন্টা নিশিমোতোর কাছে হেরেছিলেন লক্ষ্য। এবার সেই বাধা পেরিয়ে আরও এগোনোই তাঁর লক্ষ্য।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

Read More