টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়লেন আয়ারল্যান্ডের স্টার্লিং
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে খেলা চালিয়ে যাওয়ার লক্ষ্যে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ডের ওপেনার পল স্টার্লিং।
মহিলাদের প্রতিযোগিতায় মহিলা কোচ নিয়োগ বাধ্যতামূলক করলো ফিফা
ফিফার মহিলাদের প্রতিযোগিতার জন্য প্রতিটি দলে অন্তত একজন মহিলা প্রধান বা সহকারী কোচ থাকা বাধ্যতামূলক করেছে। ফুটবলের সর্বোচ্চ স্তরে মহিলা কোচের সংখ্যা বাড়ানোর লক্ষ্যে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার আনা নতুন নিয়মের এটি একটি অংশ।
ইউরোপা লিগ: শেষ আটের সূচি
ইউরোপা লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের খেলা শেষ হয়েছে বৃহস্পতিবার (১৯ মার্চ)। শেষ আটের টিকিট পেয়েছে- ব্রাগা, পোর্তো, রিয়াল বেতিস, ফ্রেইবার্গ, সেলটা ভিগো, নটিংহ্যাম ফরেস্ট, অ্যাস্টন ভিলা এবং বোলোগনা।
আইপিএলের শুরুর দিকের ম্যাচগুলো থেকে বাদ পড়াদের তালিকায় কামিন্স ও হ্যাজেলউডের সঙ্গে যোগ দিলেন স্টার্ক
অস্ট্রেলিয়ার দ্রুতগতির বোলার মিচেল স্টার্ক আসন্ন আইপিএলের শুরুর দিকের ম্যাচগুলো খেলতে পারবেন না। এর ফলে টুর্নামেন্টের শুরুতে বাইরে থাকা জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্সের সঙ্গে বৃহস্পতিবার তিনিও এই দলে যোগ দিলেন।
চ্যাম্পিয়ন্স লিগ: চ্যাম্পিয়ন্স লিগ: শেষ আটে কে কার মুখোমুখি
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের দলগুলো নির্ধারণ হয়ে গেছে। এটাও নিশ্চিত হয়ে গেছে যে, পরের ধাপে কে কার মুখোমুখি হবে। শেষ ষোলোর ড্রয়ের সময়ই অবশ্য নিশ্চিত হয়ে যায় ফাইনালের পথে দলগুলোর সম্ভাব্য যাত্রাপথ।
এফআইএইচ বিশ্বকাপ ২০২৬ সূচি: ভারতে ম্যাচের পূর্ণাঙ্গ তালিকা, তারিখ ও সময়
এফআইএইচ বুধবার রাতে আসন্ন বিশ্বকাপের সময়সূচী ঘোষণা করেছে, যা ১৫ থেকে ৩০ আগস্ট পর্যন্ত বেলজিয়াম ও নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হবে। ভারতীয় পুরুষ দল ১৫ আগস্ট আমস্টেলভিনে ওয়েলসের বিপক্ষে তাদের অভিযান শুরু করবে। এরপর ১৭ আগস্ট তারা ইংল্যান্ডের মুখোমুখি হবে এবং ১৯ আগস্ট পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের যাত্রা শেষ করবে।
চ্যাম্পিয়নস লিগ: বিশাল জয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে উঠল বার্সিলোনা
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ১-১ গোলে ড্র করেছিল বার্সিলোনা। বুধবার রাতে ফিরতি লেগে কাম্প নউয়ে ৭-২ গোলে জিতে শেষ আটে গেল হান্সি ফ্লিকের দল। দুই লেগ মিলিয়ে ৮-৩ গোলে জিতল বার্সিলোনা।
মেসির ইতিহাস গড়া ম্যাচে কনকাকাফ থেকে বিদায় মায়ামির
বিশ্ব ফুটবলে নতুন ইতিহাস গড়লেন লিওনেল মেসি। বুধবার রাতে ৯০০–তম গোলের মাইলফলক স্পর্শ করলেন এই আর্জেন্টাইন মহাতারকা। কিন্তু তার এই অর্জন ম্লান হয়ে গেল কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকে ইন্টার মায়ামির বিদায়।
ইরানের ম্যাচ ভেন্যু পরিবর্তনে আগ্রহী নয় ফিফা, সূচি বজায় রাখার ইঙ্গিত
২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের ম্যাচ ভেন্যু পরিবর্তন নিয়ে জল্পনার মাঝেই সূচি বজায় রাখার ইঙ্গিত দিল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা।
চ্যাম্পিয়ন্স লিগ: ভিনিসিউসের জোড়া গোল, ম্যানচেস্টার সিটিকে হারাল রিয়াল মাদ্রিদ
শেষ ষোলোর ফিরতি লেগে ২-১ গোলে জিতে, দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের ব্যবধানের জয় পেয়ে পরের ধাপে পা রাখল প্রতিযোগিতাটির রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।