চিনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নেপালের সেনাপ্রধানের

সকাল সকাল ডেস্ক

কাঠমান্ডু: চিন সফরে রয়েছেন নেপালের সেনাপ্রধান জেনারেল অশোকরাজ সিগদেল| তিনি চিনের প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমিরাল ডং জুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং সামরিক সম্পর্ক সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। নেপালের সেনাবাহিনীর জনসংযোগ ও তথ্য দফতরের তরফে এই বিষয়ে জানানো হয়েছে।

জানা গেছে, নেপালের সেনাপ্রধান জেনারেল অশোকরাজ সিগদেল শুক্রবার চিনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিও পরিদর্শন করেন। এছাড়া, তিনি বেজিংয়ে আয়োজিত ১৩-তম বেজিং শিয়াংশান ফোরামের উদ্বোধনী অধিবেশনে অংশগ্রহণ করেন।

Read More News

ভারত এখন আত্মবিশ্বাসী ও সক্ষম রাষ্ট্র, বিশ্বমঞ্চে নিয়ম নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে: রাজনাথ সিং

সকাল সকাল ডেস্ক লখনউ : ভারত আজ শুধু বিশ্বের অন্যতম দ্রুত বিকাশমান অর্থনীতি নয়, বরং নিজস্ব সভ্যতা,...

Read More