ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় উল্লসিত সিজেপি, দুই দাবিতে এখনও অনড়

সকাল সকাল ডেস্ক।

নয়াদিল্লি: ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের মধ্যেই ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আর ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই আনন্দে উল্লসিত সিজেপি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা সভাপতি অভিজিৎ দীপকে বলেন, “ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। আর এই পদত্যাগই প্রমাণ করে, আপনারা যদি ভীত না হন এবং এই সরকারের কাছে মাথা নত না করেন, তবে আমরা যে কারোর কাছ থেকেই পদত্যাগ আদায় করে নিতে পারি।”

যন্তর মন্তরে শনিবারও আন্দোলন চালিয়ে যাচ্ছিল ককরোচ জনতা পার্টি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর ছড়িয়ে পড়তেই আনন্দে মেতে ওঠেন আন্দোলনকারীরা। ইস্তফাপত্রে ধর্মেন্দ্র এদিন লিখেছেন, ‘গত ১০ দিনের ঘটনাক্রমে আমার মন ভারাক্রান্ত। দেশের যুবশক্তিই আসল শক্তি। দেশের এই যুবশক্তি যাতে কোনও বিভ্রান্তির বেড়াজালে আটকে না পড়ে— সেটাই আমার একমাত্র সংকল্প।’

অভিজিৎ দীপকে আরও বলেন, “ভয় পাওয়ার কোনও কারণ নেই। এটা গণতন্ত্র। তিনি পদত্যাগ করেছেন ঠিকই, কিন্তু আমাদের আরও দুটি দাবি আছে। আমরা এভাবেই চলে যাব না। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। কিন্তু যেসব শিশু আত্মহত্যা করেছে, তাদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। তাদের এটা পেতেই হবে—ওই সব পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ। আর দ্বিতীয়ত, ২০ তারিখে যেসব পুলিশ গুন্ডার মতো আচরণ করেছে, সেই পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। মনে রাখবেন, আমাদের সঙ্গে লাগতে যাবেন না।”

Read More News

কুমিরমুড়ি গ্রামের ছেলে থেকে জাতীয় পুরস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা, রবি রাজ মুর্মুর সাফল্যের গল্প

সকাল সকাল ডেস্ক রাঁচি, ২৪ জুলাই: ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার জাদুগোড়ার কুমিরমুড়ি গ্রামের...

Read More