দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

সকাল সকাল ডেস্ক

কলকাতা : গ্রুপ পর্বে দাপুটে শুরু করে আগেভাগেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করল স্বাগতিক মেক্সিকো। শুক্রবার ভারতীয় সময় সকাল ৬:৩০ মিনিটে অনুষ্ঠিত ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে পরাজিত করে মেক্সিকো।

স্তাদিও গুয়াদালাজারায় ম্যাচের ৫০ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন লুইস রোমো। ম্যাচে একাধিক সুযোগ তৈরি করেও গোল শোধ করতে ব্যর্থ হয় দক্ষিণ কোরিয়া। মেক্সিকোর তরুণ গোলরক্ষক ২৬ বছর বয়সী রাউল র্যাঞ্জেলের দুর্দান্ত পারফরম্যান্সে একাধিক আক্রমণ প্রতিহত হয়।

অন্যদিকে দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সিউং জিওর একটি ভুলই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। বক্সের মধ্যে সহজ বল ধরতে গিয়ে তিনি ভারসাম্য হারান এবং বল ফসকে গেলে সুযোগ কাজে লাগিয়ে গোল করেন রোমো।

এই জয়ের ফলে বিশ্বকাপের ১৯তম আসরে অংশ নেওয়া মেক্সিকো গ্রুপ ‘এ’-তে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করল। কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে বিদায় নেওয়ার পর এটি তাদের জন্য বড় প্রত্যাবর্তন।

গ্রুপ পর্বের দুই রাউন্ড শেষে মেক্সিকোর পয়েন্ট ৬ এবং দক্ষিণ কোরিয়ার পয়েন্ট ৩। নকআউটে উঠতে দক্ষিণ কোরিয়াকে পরবর্তী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেতেই হবে।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

রেডিসন ব্লু হোটেলে এনডিএ বিধায়কদের ঐক্যের বার্তা, মক পোলের মাধ্যমে ভোটদান প্রশিক্ষণ

রাঁচি। ১৮ জুন ঝাড়খণ্ডে অনুষ্ঠিত হতে চলা রাজ্যসভা নির্বাচনকে কেন্দ্র করে এনডিএ শিবিরে উৎসাহ তুঙ্গে।...

Read More