সোমবার লেনদেনের শুরুতেই পড়ল শেয়ার সূচক, কমলো টাকার দাম

সকাল সকাল ডেস্ক

মুম্বই: সোমবার সকালে বাজার খুলতেই মুখ থুবড়ে পড়ে শেয়ার সূচক। এ দিন প্রাথমিক লেনদেনে সেনসেক্স ৮৪৫.৬৮ পয়েন্ট পড়ে ৭৬,৪৮২.৫১-এ নেমে যায়। নিফটি ২৩৭.৯০ পয়েন্ট কমে ২৩,৯৩৬.৮৫-তে দাঁড়ায়। পশ্চিম এশিয়ায় যুদ্ধ এবং অশোধিত তেলের দাম বৃদ্ধির প্রভাবেই এ দিন লেনদেনের শুরুতেই নিফটি এবং সেনসেক্সের পতন ঘটেছে বলেই অনুমান বিশেষজ্ঞদের। বিনিয়োগকারীরা অতঙ্কে শেয়ার বিক্রি করার ফলেও এই পরিস্থিতি বলে অনুমান।

এদিকে, অশোধিত তেলের দাম দ্রুত বেড়ে যাওয়ার প্রেক্ষিতে ডলারের চাহিদা বাড়ায় আরও কমলো টাকার দাম। সোমবার সকালে লেনদেনের শুরুতে ১৩৯ পয়সা বেড়ে মার্কিন ডলারের দাম ভারতীয় মুদ্রায় হয়েছে ৯৪.৯০ টাকা। শুক্রবার ডলার ৭১ পয়সা কমে থেমেছিল ৯৩.৫১ টাকায়।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More