কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় বিমানের টায়ারে আগুন, সমস্ত যাত্রী সুরক্ষিত

সকাল সকাল ডেস্ক

কাঠমান্ডু: নেপালের কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণের সময় আগুন ধরে গেল একটি বিমানে। তুরস্কের ওই বিমানে ২৭৮ জন যাত্রী ও ১১ জন ক্রু সদস্য ছিলেন। আগুন নেভানোর পর সমস্ত যাত্রী ও ক্রু সদস্যদের নিরাপদে উদ্ধার করা হয়। এসপি রাজকুমার সিলাওয়াল বলেন, তুর্কি এয়ারলাইন্সের টিকে ৭২৬ বিমানটি ইস্তানবুল থেকে কাঠমান্ডু এসেছিল। অবতরণের সময় বিমানের টায়ারে আগুন লেগে যায়। দমকল বাহিনীর সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে মোট ২৭৮ জন যাত্রী এবং ১১ জন ক্রু সদস্য ছিলেন। যাত্রীদের মধ্যে রাষ্ট্রসঙ্ঘের কয়েকজন কর্তাও ছিলেন।

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More