বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে ব্যাপক বৃদ্ধি, ১২৩ ডলার ছুঁল ব্রেন্ট ক্রুড

সকাল সকাল ডেস্ক

নয়াদিল্লি : পশ্চিম এশিয়া সংকটের আবহে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে বড়সড় লাফ লক্ষ্য করা গেল। ইরান ও আমেরিকার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ১২৩ ডলার প্রতি ব্যারেল এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর দাম ১০৯ ডলার প্রতি ব্যারেলের কাছাকাছি পৌঁছে গিয়েছে। আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার অপরিশোধিত তেলের দামে এই ঊর্ধ্বগতি দেখা গেছে। ব্রেন্ট ক্রুডের দাম এদিন ৪.৯৮ ডলার বা ৪.২২ শতাংশ বেড়ে ১২৩ ডলারে দাঁড়িয়েছে, যা ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর সর্বোচ্চ স্তর। অন্যদিকে, ডব্লিউটিআই ক্রুড ২.০৭ ডলার বা ১.৯৪ শতাংশ বেড়ে ১০৯ ডলার প্রতি ব্যারেলে লেনদেন হচ্ছে।পশ্চিম এশিয়ায় অস্থিরতা এবং ইরানের বন্দর ও রফতনির ওপর আমেরিকার দীর্ঘমেয়াদী অবরোধের আশঙ্কায় বিশ্বজুড়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। উল্লেখ্য, বিশ্বের মোট অপরিশোধিত তেল ও গ্যাস সরবরাহের এক-পঞ্চমাংশ ‘হরমুজ প্রণালী’ দিয়ে যায়, যা এখন সংকটের মুখে। বিশেষজ্ঞদের মতে, তেলের দাম এইভাবে বাড়তে থাকলে তার প্রভাব দেশের অর্থনীতি ও বিভিন্ন সংস্থার মুনাফার ওপর পড়তে শুরু করবে, কারণ অপরিশোধিত তেলের দাম বর্তমানে গত ৪ বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More