রেকর্ড গড়া এক সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্নকে হারাল পিএসজি

সকাল সকাল ডেস্ক

প্যারিস : মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে খভিচা কভারাতসখেলিয়া ও উসমান দেম্বেলে দুটি করে গোল করায় প্যারিস সেন্ট-জার্মেইন বায়ার্ন মিউনিখকে ৫-৪ গোলে হারিয়েছে। এই অসাধারণ ম্যাচটি প্রতিযোগিতার এই পর্যায়ের ইতিহাসে সর্বোচ্চ গোলের ম্যাচে পরিণত হয়েছে।

হ্যারি কেইনের গোলে পিছিয়ে পড়া পিএসজিকে সমতায় ফেরান খাভিচা কাভারাৎসখেলিয়া। এরপর জোয়াও নেভেস এগিয়ে নেন স্বাগতিকদের। সেই গোল মাইকেল ওলিসে শোধ করার পর প্রথমার্ধেই উসমান দেম্বেলের গোলে আবার লিড পায় লুইস এনরিকের দল।

এরপর

দ্বিতীয়ার্ধে শুরুতে ম্যাচে নিজেদের দ্বিতীয় গোল করে দলকে ৫-২ ব্যবধানে এগিয়ে নেন কাভারাৎসখেলিয়া ও দেম্বেলে। পরে দুটি গোল শোধ করেন দায়ত উপামেকানো ও লুইস দিয়াস।

চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের এক লেগে সর্বোচ্চ গোলের রেকর্ড এটি। আর ইউরোপিয়ান কাপ যুগ হিসাবে নিলে যৌথভাবে সর্বোচ্চ, ১৯৫৯-৬০ মরসুমে রেঞ্জার্স ও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের সেমি-ফাইনালের ফিরতি লেগ শেষ হয়েছিল ৬-৩ গোলে।

২০২১ সালের এপ্রিলের পর এই প্রথম ইউরোপ সেরার মঞ্চে বায়ার্নকে হারাতে পারল পিএসজি।

ঘরের মাঠে ফিরতি লেগে বায়ার্নের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা জিইয়ে থাকলো ভালোভাবেই। আগামী বুধবার মিউনিখে হবে ফিরতি লেগ।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More