বন্দুকবাজের সঙ্গে ইরানের সম্পর্কের কথা মানলেন না ট্রাম্প

সকাল সকাল ডেস্ক

ওয়াশিংটন: ওয়াশিংটনের হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন নৈশভোজ চলাকালীন গুলি চালানোর ঘটনায় একগুচ্ছ প্রশ্নের মুখোমুখি হলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। হামলাকারীর সঙ্গে ইরানের কি কোনও সম্পর্ক আছে, এই প্রশ্ন করা হলে, ট্রাম্প বলেন, “আমার তেমনটা মনে হয় না, তবে নিশ্চিতভাবে কিছু বলা যায় না। আমরা অনেক কিছুই জানতে পারব।”

হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে জানতে চাওয়া হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমার মতে, সে একজন অসুস্থ মানসিকতার মানুষ। আমি মনে করি আপনারা তার সম্পর্কে সবকিছু জানতে পারবেন। আইন প্রয়োগকারী কর্তাদের মনে হচ্ছে সে একজন একাকী হামলাকারী ছিল, এবং আমিও তাই মনে করি।” তিনি কি হামলাকারীর নিশানায় ছিলেন? এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমার ধারণা, এই লোকগুলো পাগল। কিছুই বলা যায় না।”

Read More News

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

Read More