সকাল সকাল ডেস্ক
বার্সিলোনা : চোট পেয়ে মরসুমের বাকি সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছেন ইয়ামাল। তবে এর আগে দারুণ পারফরম্যান্সের জন্য একটি সেরার পুরস্কার পেলেন লামিনে ইয়ামাল। লা লিগার এপ্রিলের সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন এই বার্সিলোনা ফরোয়ার্ড।
লা লিগার ওয়েবসাইটে শুক্রবার ইয়ামালের সেরা হওয়ার খবরটি জানানো হয়। ভোটাভুটিতে তিনি হারিয়েছেন মায়োর্কার ভেদাত মুরিকি, রেয়াল সোসিয়েদাদের কার্লোস সোলের, আলাভেসের লুকাস বোয়ে ও রেয়াল ওবিয়েদোর ফেদে ভিনাসকে।
এই নিয়ে চলতি মরসুমে তিনবার মাস সেরা নির্বাচিত হলেন ইয়ামাল। এর আগে এই পুরস্কার তিনি জিতেছিলেন নভেম্বর ও ডিসেম্বরে।
২০১৩ সালে পুরস্কারটি দেওয়া শুরু হওয়ার পর থেকে এই প্রথম কেউ মরসুমে তিনবার এটা জিততে পারলেন।
মাঠের বাইরে চলে যাওয়ার আগে এবারের লা লিগায় ২৮ ম্যাচ খেলে ১৬টি গোল ও ১১টি অ্যাসিস্ট করেছেন ইয়ামাল।
No Comment! Be the first one.