পশ্চিমবঙ্গ থেকে বেছে বেছে অনুুপ্রবেশকারী তাড়াব : অমিত শাহ

সকাল সকাল ডেস্ক,

কুলটি : পশ্চিম বর্ধমান জেলার কুলটির নির্বাচনী জনসভা থেকে অনুপ্রবেশ-সহ একাধিক ইস্যুতে সরব হলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “আগামী ৫ তারিখ বিজেপিকে সরকার গড়তে দিন। তার পর বাংলা থেকে অনুপ্রবেশকারীদের বেছে বেছে বাংলা থেকে বার করব।”

অমিত শাহ বলেন, “এই নির্বাচন কাউকে বিধায়ক বা বিজেপি কর্মীকে মুখ্যমন্ত্রী বানানোর জন্য নয়, বরং বাংলাকে অনুপ্রবেশকারীমুক্ত করার জন্য। মমতা দিদি অনুপ্রবেশকারীদের রক্ষা করতে চান। কিন্তু আমি আপনাদের এই বার্তা দিয়ে যাচ্ছি: ২৩ তারিখে পদ্ম বোতাম টিপুন এবং ৫ মে বিজেপি সরকার গঠন করুন। বিজেপি বাংলা থেকে প্রত্যেক অনুপ্রবেশকারীকে এক এক করে বিতাড়িত করার জন্য কাজ করবে।”

অমিত শাহ আরও বলেন, “এখানকার নানা জায়গায় বোন, নারী ও মায়েদের ওপর নির্যাতন করা হয়েছে। এই মমতা দিদি বলছেন, মা ও বোনেদের সন্ধ্যা ৭টার পর বাড়ি থেকে বের হওয়া উচিত নয়। মমতা দিদি, আপনার সময় ফুরিয়ে আসছে। মা ও বোনেদের এই আশ্বাস দিয়ে যাচ্ছি, ৪ মে-র পর এখানে মোদীজির নেতৃত্বে বিজেপি সরকার গঠিত হবে। আপনাদের বলছি, ৪ মে-র পর, রাত ১টায় একটি ছোট্ট মেয়ে স্কুটারে গেলেও কোনো গুন্ডা চোখ তোলার সাহস করবে না। বিজেপি এখানকার নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করবে।”

Read More News

পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক, নাগরিক নিরাপত্তা ও জ্বালানি সরবরাহে জোর প্রধানমন্ত্রীর

সকাল সকাল ডেস্ক, নয়াদিল্লি : পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রভাব পর্যালোচনায় বৃহস্পতিবার...

ভুরকুন্ডায় শীঘ্রই গড়ে উঠতে পারে কেন্দ্রীয় বিদ্যালয়ের স্থায়ী ভবন, কেন্দ্রীয় কয়লামন্ত্রীর সঙ্গে বৈঠকে আশ্বাস

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি, ৩০ জুলাই: ভুরকুন্ডায় কেন্দ্রীয় বিদ্যালয়ের স্থায়ী ভবন নির্মাণের...

Read More