সকাল সকাল ডেস্ক
ওয়াশিংটন: নিজেকে ফের শান্তি প্রতিষ্ঠাকারী আখ্যা দিলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ১০টি যুদ্ধ থামানোর দাবি করেছেন তিনি। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “আমিই শান্তি প্রতিষ্ঠাকারী। আমিই আটটি যুদ্ধের নিষ্পত্তি করেছি। আমি ভারত-পাকিস্তানের এমন একটি যুদ্ধের নিষ্পত্তি করেছি, যা ৩০ থেকে ৫০ মিলিয়ন মানুষের প্রাণ কেড়ে নিত।”
ট্রাম্প আরও দাবি করেন, “আমি আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছি, কিন্তু এর সঙ্গে ইরান ও লেবাননকে যোগ করলে মোট ১০টি যুদ্ধের অবসান হবে এবং বহু বহু লক্ষ জীবন রক্ষা পাবে। ভেবে দেখুন, আমরা কত জীবন বাঁচিয়েছি।” মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “গতকাল আমরা এমন কিছু অর্জন করেছি, যা সবাই অসম্ভব বলেছিল—ইজরায়েল ও লেবাননের মধ্যে এক অভূতপূর্ব যুদ্ধবিরতি। ৭৮ বছরে এমনটা ঘটেনি। ইরানের সঙ্গে আমাদের চুক্তির সঙ্গে লেবাননের কোনোভাবেই সম্পর্ক নেই, কিন্তু আমরা লেবাননকে আবারও মহান করে তুলব।”
হরমুজ প্রণালী প্রসঙ্গে ট্রাম্প বলেন, “এটি বিশ্বের জন্য একটি মহান ও উজ্জ্বল দিন হবে, কারণ ইরান ঘোষণা করেছে, হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে উন্মুক্ত এবং অবাধ চলাচল ও পূর্ণ যাতায়াতের জন্য প্রস্তুত। কিন্তু বিশ্বের সর্বশ্রেষ্ঠ নৌবাহিনী এবং বিশ্বের সর্বশ্রেষ্ঠ সামরিক শক্তি দিয়ে এই নৌ অবরোধ আমরাই তৈরি করেছি। ইরানের সঙ্গে আমাদের লেনদেন ১০০ শতাংশ সম্পূর্ণ ও পুরোপুরি স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত, ইরানের বিষয়ে আমরা পূর্ণ শক্তিতে ও কার্যকরভাবে বলবৎ থাকব।”
No Comment! Be the first one.